কিতাব: ১০০টি চমৎকার ঘটনা
“অবশ্যই এই ঘটনা সমূহের মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নছীহত। ” (পবিত্র সূরা ইউসুফ, আয়াত শরীফ ১১১) “পূর্ববর্তীদের ঘটনাসমূহ পরবর্তীদের জন্য নছীহত স্বরূপ”
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৪ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মহিয়সী কন্যা:
একদা সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি নাগরিকদের অবস্থা জানার জন্য পবিত্র নগরী মদীনা শরীফের রাস্তায় ঘুরছিলেন। হঠাৎ এক বাড়িতে এক বৃদ্ধা ও তার কন্যার কথোপকথন শুনে তিনি দাঁড়িয়ে যান।
বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলছেন, ‘মা, দুধে পানি মিশিয়ে বিক্রি করলে হয় না? তাহলে আমাদের অবস্থা আরো স্বচ্ছল হতো। ’
কন্যা তার মায়ের উত্তরে বললেন, “তা কি করে হয় মা! আমীরুল মু’মিনীন উনার হুকুম- কেউ দুধে পানি মেশাতে পারবে না। পবিত্র দ্বীন ইসলাম এটা পছন্দ করে না। ”
উত্তরে বৃদ্ধা বললেন, “খলীফা উনার আদেশ তাতে কি হয়েছে? কেউ তো আর দেখছে না। ”
কন্যা প্রতিবাদ করে বললেন, ‘না মা! তা হতে পারে না। প্রত্যেক ঈমানদার মুসলমানদের দায়িত্ব-কর্তব্য সম্মানিত খলীফা উনার মুবারক আদেশ মেনে চলা। খলীফা না দেখতে পান, কিন্তু খলীফা উনার যিনি রব মহান আল্লাহ পাক তিনি তো সর্বব্যাপী; তিনি তো দেখতে পাচ্ছেন। ’
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনলেন, তারপর চলে গেলেন। তিনি ঘটনাটা ভুলতে পারলেন না। ভাবলেন, অজানা ওই মেয়েটিকে কি পুরষ্কার দেয়া যায়!
অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলেন। পরদিন খিলাফতী দরবার শরীফে এসে খলীফা আলাইহিস সালাম তিনি সেই অজানা মেয়েটিকে ডেকে পাঠালেন। মা ও মেয়ে ভীত সন্ত্রস্ত ও কম্পিত পদে খলীফা উনার মহান দরবার শরীফ-এ এসে উপস্থিত হন।
তারা উপস্থিত হলে খলীফা তাদের জন্য ভাতা নির্ধারণ করেন এবং মেয়েটিকে উপহারস্বরূপ উনার এক পুত্র হযরত আছিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে বিবাহ দেন।
পুত্র বিগত রাতের সমস্ত বিবরণ শুনে খুশি হন এবং মহান আল্লাহ পাক উনার শুকরিয়া আদায় করেন। কেননা এর চেয়ে উপযুক্ত কন্যা আর কোথায় খুঁজে পাওয়া যাবে? এই মহিয়সী মেয়ে উনার ঘরেই হযরত লায়লা বিনতে আছিম রহমতুল্লাহি আলাইহা বিলাদতী শান মুবারক লাভ করেন, যিনি পরে হযরত উমর বিন আবদুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার ন্যায় মহান খলীফার সম্মানিতা মা হন। সুবহানাল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৭)
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হুব্বে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (১)
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৫)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












