মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৫)
, ১৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০১ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
শৈশবকাল থেকেই সন্তানকে ব্যক্তিত্ব বা আত্মসম্মানবোধ সম্পন্ন হওয়ার শিক্ষা দান করতে হবে (২য় অংশ):
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যেমন দাম্ভিক বা অহঙ্কারীকে পছন্দ করেন না তেমনি যারা হীনম্মন্যতায় ভোগে তাদেরকেও পছন্দ করেন না। ব্যক্তিত্ব বা আত্মসম্মানবোধ, ব্যক্তি জীবনের জীবনী শক্তি। এই জীবনী শক্তি যখন লোপ পায় তখন একজন মানুষ এবং জড় পদার্থের মধ্যে কোন পার্থক্য থাকে না। ব্যক্তিত্ব বা আত্মসম্মানবোধ অহঙ্কার নয়। যা সত্য কিংবা যা সত্যের অনুকুলে তা প্রকাশ করা অহঙ্কার নয়। ইহা ব্যক্তিত্ব বা আত্মবিশ্বাস। ইহা প্রকাশ করাটাই মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নির্দেশ। মহান আল্লাহ পাক তিনি বলেন, “আপনার মহান রব তিনি যে সমস্ত নিয়ামতরাজী দান করেছেন তার বহিঃপ্রকাশ ঘটান।” (পবিত্র সূরা দ্বুহা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১১)
যার আত্ম বিশ্বাস যতবেশি তার আত্ম শক্তি ততোধিক সমৃদ্ধ। সমৃদ্ধশীল আত্মাই মানুষের মধ্যে আত্মসম্মানবোধ সৃষ্টি করে। আত্মসম্মানবোধ ব্যতীত কোন মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না। যার যতটুকু মহানুভবতা এবং শক্তি আছে সে যদি তার প্রকাশ ঘটায় তবে অন্যায় নয়। বরং নিয়ামতরাজীর প্রকাশ মাত্র। আমরা হক্ব বা সত্যকে সম্মান করবো। মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ইতায়াত বা অনুসরণ-অনুকরণ করে নিজেদের জীবনকে সার্থক করবো। আমরা আশরাফুল মাখলূক্বাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব।
পক্ষান্তরে কাফির, মুশরিক, বেদ্বীন, বদদ্বীন এবং দুনিয়ালোভী, অর্থলোভী তথা উলামায়ে ‘সূ’ তারা সৃষ্টির সর্বাপেক্ষা নিকৃষ্ট জীব।
কাজেই, আমাদের আত্ম বিশ্বাস থাকবে, আত্মসম্মানবোধ থাকবে, ব্যক্তিত্ব থাকবে। তবে অহঙ্কার থাকতে পারে না। আর যেখানে প্রতিক্ষেত্রে পরিপুর্ণরূপে ইত্বায়াত, অনুসরণ-অনুকরণ থাকে সেখানে অহঙ্কার থাকে না। সেখানে থাকে ব্যক্তিত্ব বা আত্মসম্মান বোধ, আত্মবিশ্বাস। অর্থাৎ যারা মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আর উলিল আমর তথা হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিক্ষণে, পরিপূর্ণরূপে অনুসরণ-অনুকরণ করেন তাদের মধ্যে কখনো অহঙ্কার স্থান পায় না। অপরপক্ষে যারা তার বিপরীত তারাই অহঙ্কারী, তারাই দাম্ভিক। তারাই সৃষ্টির নিকৃষ্ট জীব, কাফির।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট হচ্ছে কাফির, যারা ঈমান আনে না। (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৫)
-আল্লামা সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১০ই রবীউছ ছানী সর্বপ্রকার মুহাব্বত মুবারক, সন্তুষ্টি মুবারক পাওয়ার উছিলাহ মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহমতের অমরাবতী, নূরের তজাল্লি ও কুদরতি নূরুত তাশরীফ মুবারক ঈদে নূরুত তাশরীফে শাহেন শাহ আলাইহিস সালাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (১ম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












