পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার ওয়াজ শরীফ থেকে সংকলিত)
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(ধারাবাহিক)
মহান আল্লাহ পাক উনার রাসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন যে, হযরত উসামা বিন যায়েদ রদ্বিয়াল্লাহু আনহু যিনি হযরত যায়েদ বিন হারিছ রদ্বিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নাম মুবারক দিয়েছিলেন, “হোব ইবনে হোব” “মহব্বতের ছেলে মহব্বত।”
হযরত উসামা বিন যায়েদ রদ্বিয়াল্লাহু আনহু যাকে মহান আল্লাহ পাক উনার রাসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বিদায়ের পূর্বে যুদ্ধের সেনাপতি করে পাঠিয়েছিলেন। যার অধীন করা হয়েছিল যারা আশারায়ে মুবাশশারা, তাদেরকে যারা সাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম গণের মধ্যে আকাবির ছিলেন। কিন্তু মহান আল্লাহ পাক উনার রাসূল, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিদায় মুবারক নেয়ার কারণে সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি খলীফা হওয়ার পর হযরত উসামা বিন যায়েদ রদ্বিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সেই সৈন্যবাহিনী পাঠানো হয়। যার অধীন স্বয়ং হযরত ফারুক্বে আযম আলাইহিস সালাম তিনি ছিলেন। উনার কাছে বলে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি হযরত ফারুক্বে আযম আলাইহিস সালাম উনাকে রেখে দিয়েছিলেন পরামর্শের জন্য।
সেই উসামা বিন যায়েদ রদ্বিয়াল্লাহু আনহুকে দেখা গেল, একদিন তিনি হযরত যুন্ নূরাইন আলাইহিস সালাম উনার সময় খেজুর গাছে উঠে খেজুর গাছ কেটে কেটে তার মথি বের করছেন, তখন খেজুর গাছের খুব দাম ছিল।
কিছু লোক এসে বললো, হে হযরত উসামা বিন যায়েদ রদ্বিয়াল্লাহু আনহু! আপনি কি করেন?
তিনি বললেন দেখ, কি বলবো, যেহেতু আমার মা নির্দেশ দিয়েছেন যে, খেজুর গাছের মাথা কেটে তার যে মথি যা ভিতরে রয়েছে সেটা নিয়ে যাওয়ার জন্য। তাই আমি খেজুর গাছ কাটতেছি। তার মূল্য যতই হোক না কেন, যেহেতু আমার মা নির্দেশ দিয়েছেন সেহেতু আমাকে সেটা নিতেই হবে।
হযরত সাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনারা উনাদের মাতার কথা কতটুকু পালন করেছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
এ প্রসঙ্গে বলা হয় যিনি স্বপে¦র তাবীরের ইমাম, হযরত ইমাম ইবনে সিরীন রহমতুল্লাহি আলাইহি উনাকে অবশ্য মুহাদ্দিস এবং ফক্বীহ্ও বলা হয়। তিনি স্বপে¦র তাবীরের ইমাম ছিলেন। উনাকে অর্ধেক স্বপ¦ বললে বাকী অর্ধেক স্বপ¦ তিনি বলে দিতে পারতেন। এত আক্বল-সমঝ, জ্ঞান মহান আল্লাহ পাক তিনি উনাকে দিয়েছিলেন।
উনার প্রসঙ্গে বর্ণনা করা হয় যে, তিনি উনার মাতার সহিত কতটুকু সদাচরণ করতেন। তিনি উনার মায়ের জন্য যখন কোন কাপড় কিনতেন তখন সবচাইতে মূল্যবান এবং খুব ভাল কাপড় তিনি খরিদ করতেন।
মায়ের জন্য তিনি নিজে কাপড়গুলো সুন্দর সুন্দর রং করে দিতেন এবং মায়ের সাথে এমনভাবে কথা-বার্তা বলতেন, মনে হতো কোন ব্যক্তি তার গোপন কথা বলতেছে।
উনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন, যেহেতু মহান আল্লাহ পাক তিনি বলেছেন, পিতা-মাতার সহিত ইহসান করার জন্য। আমি সেই ইহ্সান করার জন্যই এইরূপ ব্যবহার করে থাকি বা এইভাবে কথা-বার্তা বলে থাকি। (সুবহানাল্লাহ্)
কাজেই পিতা-মাতার প্রতি সন্তানের অনেক হক্ব রয়েছে তা তাকে যথাযথ আদায় করতে হবে তাহলে তার জন্য কামিয়াবী অন্যথায় তার জন্য কামিয়াবী নেই। মূলতঃ পিতা-মাতা ঈমানদার হলে তো কোন প্রশ্নই নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












