‘৮০ শতাংশ ভোটাররা ভোট দিতে যায় নি’
, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ৬টি উপনির্বাচনে বিদ্যমান নির্বাচন-নির্বাচনী ব্যবস্থার প্রতি গণঅনাস্থা ও গণহতাশার প্রকাশ ঘটেছে। বিরোধী দলহীন উপনির্বাচনকেও সরকার ও সরকারি দল তামাশায় পর্যবসিত করেছে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, গতকাল অনুষ্ঠিত জাতীয় সংসদের ৬টি শুন্য আসনে ৮০ শতাংশ ভোটাররা ভোট দিতে না যেয়ে বিদ্যমান নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থার প্রতি আরও একবার তাদের গণঅনাস্থা ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। বিরোধী দলবিহীন এসব উপনির্বাচনকে সরকার ও সরকারি দল তামাশায় পর্যবসিত করেছে।
তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় দলছুট বিএনপি নেতাকে জেতাতে সরকারি দল এমন কোনো অপকর্ম নেই যা করেনি। বিরোধী দলহীন এসব লোক দেখানো একতরফা নির্বাচনেও তাদেরকে প্রকাশ্যে নানা ধরনের জালিয়াতির আশ্রয় নিতে হয়। ব্রাহ্মণবাড়িয়ার এই উপনির্বাচনেও সরকারি দল বিতর্কিত মাগুরার নির্বাচনকে লজ্জা দিয়েছে। বগুড়ায় হিরো আলমের নির্বাচনী ফলাফল প্রমাণ করে যে, প্রচলিত নির্বাচনী তামাশা আর রাজনীতিকদের প্রতি গণঅনাস্থাও ক্রমে বেড়ে চলেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)