‘সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো, ঘি আমাদের লাগবেই’
, ০৭ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
জামাতের নায়েবে আমির তাহের গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়ে বলেছে, সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল বাঁকা করবো, ঘি আমাদের লাগবেই, নো হাঙ্কি পাঙ্কি।
তিনি প্রয়োজনে আবারও রাজপথে রক্ত ও জীবন দেওয়ার ঘোষণা দেন এবং ‘ষড়যন্ত্রকারীদের’ পরাজয় হবে বলে সতর্কতা দেন।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে জামাতসহ আটটি সমমনা রাজনৈতিক দলের স্মারকলিপি প্রদানের পূর্বে এক সমাবেশে তাহের এসব কথা বলেন।
জামাতের নায়েবে আমির বলেন, আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। জুলাইয়ের সনদ বাংলার মাটিতে দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে।
জামাতের এই শীর্ষ নেতা সরকারের বিরুদ্ধে সময়ক্ষেপণের চালাকি করার অভিযোগ আনেন। তিনি বলেন, আলোচনা, সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছে।
‘এই চালাকি সরকারকে বিপদে ফেলবে এবং আমার দল (জামাত) দাবি আদায়ের নতুন পন্থা আবিষ্কার করবে। ’
তাহের জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবি জানিয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নেই।
গণভোটের জন্য টাকা খরচের অজুহাত উড়িয়ে দিয়ে তাহের বলেন, দেশে একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয়, তা বন্ধ হলে প্রত্যেকদিন একটি করে গণভোট করা গেলেও টাকার অভাব হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)