‘সহনশীলতার বার্তা’ দেয়া তারেক রহমানের নামে কেন উস্কানিমূলক স্লোগান?
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার (৯ জুলাই) রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষ।
তবে প্রতিবাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সাধারণ শিক্ষার্থীদের’ নামে অনুষ্ঠিত মিছিলে উচ্চারিত নানা সেøাগান রাজনৈতিক মহলের দৃষ্টি কেড়েছে। এসব মিছিলের সেøাগানে বিএনপিকে আক্রমণ করা হয়। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করে সেøাগান দেওয়া হয়- ‘চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে’, যুবদল খুন করে, তারেক রহমান কী করে?’
গত জুমুয়াবার (১১ জুলাই) রাতে সংগঠিত এসব মিছিলে তারেক রহমানের বিরুদ্ধে এ ধরনের সেøাগান ছাড়া কিছু অশ্লীল ও অশোভন ভাষার বাক্য উচ্চারণ করতেও দেখা যায়। সেøাগানের এমন ভাষা নিয়ে যেমন একদিকে বিতর্ক এবং সমালোচনা চলছে; অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ইতিবাচক ভাবমর্যাদা নিয়ে আবির্ভূত তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেনস্তা করতেই এসব মিছিলের আয়োজন কি না, এমন প্রশ্নও উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির দ্রুত নির্বাচনের দাবিকে কেউ কেউ ভালোভাবে গ্রহণ করতে পারছে না। নির্বাচন নিয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেলেই তারা সক্রিয় হয়ে ওঠে। আর এতে ঘি ঢালছে সারা দেশে ছড়ানো-ছিটানো বিএনপির উচ্ছৃঙ্খল ও ‘দুধের মাছি’ কিছু নেতা-কর্মী। তাদের অতি উৎসাহী কিছু কর্মকা- বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর পক্ষে রসদ জোগাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব চক্রান্তের বিরুদ্ধে শুরু থেকেই দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে আসছিলেন। তবু একের পর এক ঘটনাকে কেন্দ্র করে বিএনপিকে যেভাবে কোণঠাসা করা হচ্ছে, তাতে আবারও উদ্বেগ প্রকাশ করে শনিবার (১২ জুলাই) জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে দলের নেতা-কর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, ধীরে ধীরে অদৃশ্য শত্রু দৃশ্যমান হচ্ছে। ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












