হাওড়ে ফসল রক্ষা বাঁধই এখন ফসলের গলার কাঁটা
, ২০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নেত্রকোনা সংবাদদাতা:
হাওড়াঞ্চলে বোরো ফসলের গলার কাঁটা এখন ফসল রক্ষা বাঁধ। শতশত কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব বাঁধেই দেখা দিয়েছে নানা বিড়ম্বনা। শেষ রক্ষা হচ্ছে না কৃষকের। উল্টো দিনে দিনে ভরাট হয়েছে। ফলে অল্প বৃষ্টি কিংবা জোয়ারের পানিতেই দেখা দিচ্ছে ফসল ডুবির শঙ্কা।
জেলার ১০ উপজেলার অধিকাংশ এলাকা হাওড়বেষ্টিত। এর মধ্যে ৬টি উপজেলা হাওড়াঞ্চলের আওতায়। মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, কলমাকান্দা, আটপাড়া ও কেন্দুয়ার হাওড়গুলোতে মূলত বোরো ফসল উৎপাদিত হয়। এসব ফসল রক্ষায় বন্যা নিয়ন্ত্রণে বেড়িবাঁধের প্রয়োজন হয়। সে কারণেই পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে কাবিখা প্রকল্পের আওতায় ফসল রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয় সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত ১১ বছরে মোট ১ হাজার ৫৭৬ দশমিক ২২৯ কিলোমিটার বাঁধে ১ হাজার ২৪০টি পিআইসির মাধ্যমে ব্যয় হয়েছে ১৭৪ কোটি ২৬ লাখ টাকা। বছর বছর বেড়েছে পিআইসির সংখ্যাও।
এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরে জেলার হাওড়াঞ্চলে ৩২ কোটি টাকা ব্যয়ে ১৯১টি পিআইসির মাধ্যমে ১৪৬ দশমিক ১২ কিলোমিটার বাঁধের কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড।
কিন্তু এরপরও বছর বছরই পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন হাওর অসময়ে তলিয়ে যায়। কিন্তু কেন এমনটি ঘটল, তার কোনো সমীক্ষা না করেই তৎকালীন প্রধানমন্ত্রী পরিদর্শনের পর কাবিখা প্রকল্পে বাঁধের বরাদ্দ কোটিতে উন্নীত করা হয়।
জনপ্রতিনিধিরা বলছেন, হাওড়ের যে উঁচু-নিচু ভূমির বৈশিষ্ট্য ছিল, তা এখন আর নেই। জলাশয়ও সমতল হয়ে গেছে। এতে কৃষকেরই বেশি ক্ষতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, এ পর্যন্ত বাঁধের কারণে ফসল রক্ষা হয়েছে। তবে এখন পানিবদ্ধতাও তৈরি হয়েছে। সমীক্ষা চলছে। আগামীতে ফসল রক্ষা বাঁধের খরচ কমে আসবে। পাশাপাশি নদ-নদী, খাল-বিল খননের তালিকা প্রণয়নের কাজ চলছে। আমরা চেষ্টা করছি অর্থ ব্যয় কমিয়ে আনতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এসএসসি পরীক্ষার বাকি একদিন, এখনো চলছে ফরম পূরণ!
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এলএনজিতে দ্বৈত কর, পেট্রোবাংলার বকেয়া নিয়ে প্রশ্ন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যুৎ-সংকটে জেনারেটর-নির্ভর মোবাইল নেটওয়ার্ক
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তেলের পর এলপিজিতেও ধাক্কা, মাসে দুই দফা দাম বাড়লো
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লঞ্চভাড়া ৩৬-৪২ শতাংশ বাড়ানোর প্রস্তাব
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ভুয়া পুলিশ’ পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভিন্ন ভিন্ন পেশার আড়ালে মাদক কারবার
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১২ জনের
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে -পানিসম্পদমন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কৃষিপণ্যে সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা -মন্ত্রী
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)