‘সংসারে এমনিতেই টানাটানি, এখন তেলের দাম বাড়ার চাপ’
, ০২ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২১ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
তপ্ত রোদে ছাতা মাথায় দিয়ে একটি মোটরসাইকেলের ওপর বসে আছেন রফিকুল ইসলাম। সামনে মোটরসাইকেলের লম্বা সারি, তা এগোচ্ছে ধীরে ধীরে।
আলাপে রফিক জানান, মোটরসাইকেলে রাইড শেয়ার করে তার যে আয় হয়, তা দিয়েই সংসার চলে। তবে বেশ কিছুদিন ধরে আয় কমেছে তার। কারণ, জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে অপেক্ষা করেই অনেক সময় নষ্ট হচ্ছে। এখন নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ায় আরও ক্ষতিগ্রস্ত হবেন। তিনি বলেন, ‘সংসারে এমনিতেই টানাটানি, এখন আবার তেলের দাম বাড়ার চাপ। এই চাপটা কীভাবে সামলাব, বুঝতে পারছি না। খুব কষ্টে আছি।’
গত শনিবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাম্প মালিক সমিতি। তবে দাম বাড়ায় গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে পাম্প মালিক সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ জানান, বিশ^ বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানাচ্ছি। এর ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে, বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে বলে আমরা মনে করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তরুণীকা-ে এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঝুঁকিতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ, আতঙ্কে হাজারো মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাহাড়ধসের শঙ্কায় কাঁপছে চট্টগ্রাম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -জ্বালানি বিভাগ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারল্য সংকটে দেউলিয়া হওয়ার পথে বিপিসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ-বন্যার চাপ সংসারে, অর্থনৈতিক চাপে সাধারণ মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাত আদর্শচ্যুত, এনসিপিও একই পথে হাঁটছে’
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিএমপির ২ থানায় নতুন ওসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে গুজরাটের কসাই মোদি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)