‘লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ’
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
‘আর ভালো লাগে না। বিদ্যুৎ নেই, চুলায় গ্যাস নেই, ওয়াসার লাইনে পানি নেই। এত যন্ত্রণা আর সহ্য হয় না, মন চায় সবকিছু ছেড়ে দূরে কোথাও পালিয়ে যাই।’
রাজধানীর আজিমপুরের বাসিন্দা আজহারুল ইসলামকে এভাবেই বলছিলেন তার স্ত্রী।।
আজহারুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে অব্যাহত লোডশেডিং, গ্যাস ও পানি সংকটের মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে পরিবারে। কোনো কিছুই স্বাভাবিকভাবে চলছে না।
তিনি জানান, গত এক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। দিনে অন্তত ২ থেকে ৩ বার এক থেকে দেড় ঘণ্টা করে বিদ্যুৎ থাকছে না। ভাদ্রের তীব্র গরমে ঘেমে অস্থির হচ্ছে পরিবারের ছোট-বড় সদস্যরা। গ্যাস না থাকায় রান্নাবান্না বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, আর ইদানিং ওয়াসার লাইনেও ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না।
গ্যাস সংকটের কারণে বাসায় বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার বা ইনডাকশন চুলা ব্যবহার করতে গিয়ে পরিবারগুলোর মাসে ১ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বাড়তি খরচ হচ্ছে। একই সঙ্গে লোডশেডিংয়ের কারণে আইপিএস ও চার্জার ফ্যানের চাহিদাও তুঙ্গে।
রাজধানীর মগবাজারের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সংসারে খরচ বাড়লেও আয় বাড়ছে না। গত দুই মাস ধরে বিদ্যুতের বাড়তি বিল গুণতে হচ্ছে। আগে যেখানে প্রতি মাসে আড়াই হাজার টাকার মতো বিল আসতো এখন একই ব্যবহারে এক থেকে দেড় হাজার টাকা বেশি আসছে।
একই সংকটের কথা জানান ধানমন্ডি এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন। তিনি বলেন, চুলায় গ্যাস না আসলেও প্রতি মাসে নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করতে হচ্ছে। কার কাছে এ দুঃখের কথা বলবো? লোডশেডিং ও গ্যাস সমস্যার পাশাপাশি গত দুই দিন ধরে ওয়াসার লাইনেও পানি ঠিকমতো আসছে না।
এদিকে ওয়াসার পানির অভাব ও লোডশেডিংয়ের কারণে নগরজুড়ে দেখা দিচ্ছে সুপেয় পানির সংকট।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও একাধিক চিকিৎসকরা সতর্ক করে বলছেন, ফুটানো পানির অভাবে অনেকে অপরিষ্কার পানি পান করায় পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।
সব মিলিয়ে ত্রিমুখী এই নাগরিক সংকটে চরম অনিশ্চয়তা ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন রাজধানীবাসী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুই দিন এলপিজি বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সহশিক্ষা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলো নাহিদ -রাশেদ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)