‘রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে আনতে সংগ্রাম চালিয়ে যেতে হবে’
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ আশির, ১৩৯১ শামসী সন , ১৮ মার্চ, ২০২৪ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফেরত আনতে এ সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। শনিবার (১৬ মার্চ) এবি পার্টি আয়োজিত মাসব্যাপী গণ-ইফতার আয়োজনে বক্তারা এসব কথা বলেন।
বক্তব্য সাবেক সচিব এহতেশামুল হক বলেন, এবি পার্টির গণ-ইফতার কার্যক্রম দেখে আমি অভিভূত। এই কার্যক্রমের মাধ্যমে এবি পার্টি গণমানুষের রাজনীতি করছে।
পুলিশের বিরুদ্ধে বিএনপি নেতার জাকাতের কাপড় বিতরণে বাধার অভিযোগ
কর্নেল দিদার বলেন, আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি দেশের বিভিন্ন জায়গায় ইফতার পার্টিতে বাধা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। একসঙ্গে বসে ইফতার করা আমাদের সমাজের ঐতিহ্য। এটাতে যারা হামলা চালায়, বাধা দেয় তারা আমাদের সমাজের অংশ নয়। এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে।
যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশের জনগণ এই রাষ্ট্রের মালিক। মালিকরা তাদের মালিকানা হারিয়েছে। জনগণের এই মালিকানা ফেরত আনতে হবে। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফেরত আনতে এই সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সভাপতির বক্তব্যে মেজর মিনার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন। এর আগেও ছাত্রলীগের ছেলেরা স্বামীকে বেধে রেখে স্ত্রীকে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন নারীরা সম্ভ্রমহানির শঙ্কায় থাকে। এইভাবে একটি রাষ্ট্র চলতে পারেনা। এদের প্রতিরোধ করার বিকল্প নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগেই বোনাস পাচ্ছেন ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বজ্রপাতের শঙ্কা : বৃষ্টির আভাস অনেক জায়গায়
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা, কারবারি গ্রেফতার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্ত্রী হলেন আহমেদ আযম খান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচার দাবি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম আসার যৌক্তিকতা নেই’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মাতুয়াইল ল্যান্ডফিল পরিণত হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে বিরোধ নেই -প্রধানমন্ত্রী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আওয়ামী লীগ দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিলো -রাষ্ট্রপতি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভরাট ও দখল-দূষণে মৃতপ্রায় হাওরের খাল, সেচ সংকটে কৃষকেরা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)