‘মোসাদের গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ মে, ২০২৫ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ-এর হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত একজন ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করা হয়েছে।
ইরানের বিচার বিভাগ জানায়, অভিযুক্ত ৪১ বছর বয়সি পেদরাম মাদানিকে গত বুধবার সকালে তেহরানে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদ- কার্যকর করা হয়।
বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুযায়ী, মোসাদের গুপ্তচর প্রায় পাঁচ বছর আগে ২০১৯ সালে গ্রেফতার হয়। গ্রেফতার হওয়ার পর থেকে রাজধানী তেহরানের এভিন কারাগারে আটক ছিলো। চলতি সপ্তাহের শুরুতে তাকে কারাজে স্থানান্তর করা হয় এবং গত বুধবার সকালে মৃত্যুদ- দেয়া হয়।
ইরানের বিচার বিভাগ জানায়, মাদানি ‘জায়োনিস্ট ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি করেছে’ এবং দেশের সংবেদনশীল তথ্য বিদেশে পাচার করেছে।
তাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গোপন যোগাযোগ, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সম্পর্কে গোপন তথ্য ফাঁসের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
আদালতের রায়ে বলা হয়, সে অবৈধ উপায়ে সম্পদ অর্জন করেছিলো এবং জার্মানিতে একাধিকবার ভ্রমণ করে গোয়েন্দা প্রশিক্ষণও নিয়েছিলো।
পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে মামলা, আপিল এবং চূড়ান্তভাবে ইরানের সর্বোচ্চ আদালত কর্তৃক রায় অনুমোদিত হয়।
এই রায় কার্যকর করার মাধ্যমে ইরান আবারও বার্তা দিলো যে, দেশীয় নিরাপত্তা ও গোয়েন্দা নিরাপত্তা রক্ষার প্রশ্নে তারা কোনো ধরনের ছাড় দেবে না।
ইরান অতীতেও একাধিকবার দাবি করেছে, সন্ত্রাসী ইসরায়েল বিভিন্ন সময় দেশটির অভ্যন্তরে গুপ্তচর নেটওয়ার্ক স্থাপনের চেষ্টা চালিয়ে আসছে এবং তেহরান নিয়মিতভাবে এমন নেটওয়ার্ক ভেঙে দেওয়ার কথা জানিয়ে থাকে।
ইরানের হিউম্যান রাইটস জানায়, ২০২৫ সালে এখন পর্যন্ত কমপক্ষে ৪৭৮ জনের মৃত্যুদ- দেয়া হয়েছে। এর মধ্যে শেষ ১০ দিনেই ৬০ জনকে ফাঁসি দেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)