‘মুসলিমবিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনিরা এতটা অরক্ষিত থাকত?’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে খামেনি বলেন, ‘তারা বিভিন্ন জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে ইরান এবং অন্যান্য ইসলামি দেশের মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির অজুহাতে পরিণত করার চেষ্টা করে। এই দৃষ্টিকোণ থেকে তারা ইসলামি উম্মাহর বিভক্তি এবং এর শক্তি দুর্বল হয়ে পড়া পর্যবেক্ষণ করছে। অনেক দেশের ওপর আধিপত্য প্রতিষ্ঠার উপযুক্ত সময়ের অপেক্ষায় রয়েছে তারা।’
মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে—এমন যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। খামেনি প্রশ্ন করেন, ‘মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়ে শক্ত হাতে মুষ্টিবদ্ধ থাকত, তাহলে কি ফিলিস্তিনি জাতি দখলদারদের নিপীড়ন ও অপরাধের শিকার হয়ে এতটা অরক্ষিত থাকত?’
তিনি আরও বলেন, ‘পারস্য উপসাগরের চারপাশে বসবাসকারী জাতি ও সরকারগুলো যদি ইসলামের পতাকাতলে ঐক্য প্রতিষ্ঠা করত, তাহলে কি হাজার হাজার কিলোমিটার দূরের দুর্নীতিগ্রস্ত ও পরিচয়হীন দুর্বৃত্তরা তাদের ভূমি ও সম্পদের প্রতি লোভ দেখানোর সাহস পেত?’
প্রকৃত শত্রুকে চিহ্নিত করা, তার পরিকল্পনা বোঝা এবং সেটি মোকাবিলা করার জন্য মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আহ্বান জানান ইরানের সর্বোচ্চ এই নেতা। ‘আমেরিকার অপরাধী শাসক এবং ভুয়া জায়নবাদী শাসকগোষ্ঠী এই ঐক্য ও বন্ধুত্বের ঘোর শত্রু।’ খামেনি বলেন, ‘তারা শুধু ইসলামি প্রজাতন্ত্র ও ইরানি জাতি এবং ইসলামি প্রতিরোধের বিশাল ফ্রন্টেরই শত্রু নয়; তারা পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার দেশগুলোসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতিও বিদ্বেষ পোষণ করে।’
আরও পড়ুন
সব ›
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১ বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।