‘মুঠোফোন’ নিয়ে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের দ্বন্দ্ব থেকে খুন
, ০৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
নগরের বাকলিয়ায় মুঠোফোন কেড়ে নেওয়াকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্ব থেকে কলেজছাত্র আশফাক কবির সাজিদ হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ছয় আসামিকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে বিষয়টি উঠে এসেছে। ১২ এপ্রিল মারধরের পর একটি নির্মাণাধীন ভবনের আটতলা থেকে লিফটের গহ্বরে ফেলে দেওয়া হয় আশফাককে।
পুলিশ জানায়, নগরের বাকলিয়া এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী এনায়েত উল্লাহর অনুসারী রিদুয়ানের একটি মুঠোফোন কেড়ে নেয় কিশোর গ্যাং নেতা আবদুল কাদেরের অনুসারীরা। ঘটনার দুই দিন পর এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে এনায়েতের অনুসারীরা কাদেরের পক্ষের কয়েকজনকে পেয়ে মারধর শুরু করে। নিহত আশফাক কাদেরের অনুসারীদের সঙ্গে চলাফেরা করত বলে জানা গেছে, তবে তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
পুলিশের তথ্য অনুযায়ী, এনায়েত উল্লাহ চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। তার সহযোগী আইমনের বিরুদ্ধে সাতটি ও আবদুল কাদেরের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। এই দুই পক্ষই কিশোর গ্যাং পরিচালনা করে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, ‘ঘটনার দুই দিন আগে মুঠোফোন কেড়ে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। পরে সংঘবদ্ধ হয়ে হামলার পর এই হত্যাকা- ঘটে। প্রাথমিক তদন্তে আমরা এমন তথ্য পেয়েছি। গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যাবে।
বাবুল আজাদ আরও জানান, এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আদালত এ বিষয়ে আগামীকাল সোমবার শুনানির দিন ধার্য করেছেন। র্যাব পৃথক অভিযানে মাইকেল রানাকে খাগড়াছড়ির মানিকছড়ি ও ইলিয়াসকে বাগেরহাটের ফকিরহাট থেকে গ্রেপ্তার করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)