‘মানবতাবিরোধী অপরাধের বিচার সামরিক বা ফৌজদারি আদালতে সম্ভব নয়’
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সশস্ত্র বাহিনীর কোনো সদস্য মানবতাবিরোধী অপরাধ করলে তার বিচার শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। এ ধরনের অপরাধের বিচার কোনো অভ্যন্তরীণ সামরিক আদালত বা দেশের প্রচলিত ফৌজদারি আদালতেও সম্ভব নয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এসবকথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর।
এ সময় ট্রাইব্যুনালে প্রশ্ন ছিল- ডিফেন্সের (সশস্ত্র বাহিনী) উচ্চ পদে যাঁরা রয়েছেন, তাঁদের বিচার এই ট্রাইব্যুনালে হবে, নাকি অন্য কোনো আদালতে হবে?
জবাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর বিভিন্ন ধারা-উপধারা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, এই বিতর্ক অহেতুক। মূলত আইনটি তৈরিই করা হয়েছিল এ অপরাধে যুক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার করার জন্য। এর মধ্যে আইনটি সংশোধন করে আরো কিছু বিষয় যুক্ত করা হয়েছে।
পরে ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তাজুল ইসলাম বলেন, ‘এই আইন এতটাই স্পষ্ট যে, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার করার ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
আইনের প্রতিটি ধারা-উপধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, এই আইন আর্মড ও অক্সিলিয়ারি ফোর্সের (সশস্ত্র ও সহযোগী বাহিনীর) বিচারের জন্য। ’
তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী, যেমন গোয়েন্দা সংস্থা, পুলিশ বাহিনীর বিভিন্ন অংশ- এদের মাধ্যমে সংঘটিত ওয়াইড স্প্রেড (বিস্তৃত পরিসরে) এবং সিস্টেমেটিক (পদ্ধতিগতভাবে) সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার একমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনেই হতে পারে, অন্য কোথাও নয়। সেটা (মানবতাবিরোধী অপরাধের বিচার) কোনো অভ্যন্তরীণ সামরিক আদালতে নয়, বাংলাদেশে প্রচলিত যেসব ফৌজদারি আদালত রয়েছে, সেখানেও এটা করা সম্ভব নয়। এ আইনটি খুবই সুস্পষ্ট।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফরিদপুরের পাট’ বিশ্ববাজারে বাংলাদেশের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাপ্তাই হ্রদে পানির তীব্র চাপ, খুলে দেয়া হচ্ছে ১৬ গেট
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৪৫ বছর পর যেভাবে ধরা পড়লো জিয়া হত্যার দণ্ডপ্রাপ্ত মোজাফফর
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অভিমানে বাড়ি ছাড়ে ৮ বছরের শিশু, ৬৪ হাজার টাকাসহ উদ্ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনস্বার্থে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার -বিদ্যুৎমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যাকবলিত কৃষকদের বীজ-চারা, ১৫ দিনে গবাদিপশুর শতভাগ টিকাদান
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে -অর্থমন্ত্রী
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইএমএফের সাথে নতুন ঋণচুক্তি, কঠোর হচ্ছে শর্ত
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ক্রেডিট কার্ডে ধার
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)