‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হেল্পলাইনে ৮৭ লাখ কল সেবা দিয়েছে’
, ১০ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর জাহিদ হোসেন সংসদে জানিয়েছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল টোলফ্রি হেল্পলাইন-১০৯ সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সেবা প্রদান করছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত এ হেল্পলাইনে মোট ৮৭ লাখ ৮ হাজার ১৪৯টি কলে সাড়া দিয়ে নির্যাতনের শিকার নারী ও শিশু, তাদের পরিবার এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা দিয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সংসদের মন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী আরও বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুকে তাৎক্ষণিক সহায়তা দিতে এই মন্ত্রণালয়ের অধীন ৬ বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) নারী নির্যাতন প্রতিরোধ সেল এবং নির্যাতিত নারীদের সাময়িক অবস্থানের জন্য ‘সেইফ হোম’ রয়েছে।
মন্ত্রী জানান, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নির্যাতনের শিকার নারী ও শিশুদের প্রয়োজনীয় সব ধরনের সেবা একস্থান থেকে দেওয়ার উদ্দেশে মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যায়ক্রমে মোট ৩৭টি ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার স্থাপন করা হবে। বর্তমানে মোট ১৪টি ওসিসি স্থাপন করা হয়েছে। ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ৮০ হাজার ৩৯৫ জনকে চিকিৎসা, আইনী, পুলিশী ও মনো সামাজিক কাউন্সিলিং সেবা দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)