সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বগুড়া সংবাদদাতা:
উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জনপদগুলোতে নীরবে বিস্তার ঘটছে মানবপাচারের এক উদ্বেগজনক জাল। চাকরি, মোটা বেতন কিংবা বিদেশে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তরুণদের টার্গেট করছে সংঘবদ্ধ চক্র। সেই স্বপ্নের টানে সীমান্ত পেরিয়ে যাওয়া অনেকেরই ঠিকানা হচ্ছে ভারতের কারাগার।
জানা গেছে, বগুড়া, নাটোর, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা এখন মানবপাচারকারীদের অন্যতম রুট। সম্প্রতি ১৭ মাস কারাভোগ শেষে দেশে ফেরা ৩৬ বাংলাদেশির ঘটনা আবারও সামনে এনেছে পাচারকারীদের সক্রিয় নেটওয়ার্ক, তাদের কৌশল এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা এই ভয়ংকর বাস্তবতা।
ভুক্তভোগীদের বর্ণনা, মানবপাচার মামলার তথ্য ও মাঠপর্যায়ে দেখা গেছে, উত্তরাঞ্চলের একাধিক সীমান্ত রুট এখনো মানবপাচারের জন্য ব্যবহৃত হচ্ছে। দিনাজপুরের হিলি সীমান্ত, ময়মনসিংহের হালুয়াঘাট, যশোরের বেনাপোল, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ সংলগ্ন সীমান্ত এলাকা এবং বিভিন্ন অরক্ষিত পয়েন্ট ব্যবহার করে লোকজনকে ভারতে নেওয়া হচ্ছে।
একজন ভুক্তভোগী জানান, সীমান্ত পার হওয়ার পর তাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। কে কোথায় নিয়ে যাচ্ছে, সেটাও জানানো হয় না। অথচ অনেককে ভুটান বা অন্য দেশে চাকরির কথা বলে ভারতে নিয়ে যাওয়া হয়।
ফিরে আসা ব্যক্তিদের বর্ণনায় উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য। রানা আহমেদ নামে আরেকজন ভুক্তভোগী বলেন, কারাগারে গিয়ে দেখি শুধু আমরা না, আরও অনেক বাংলাদেশি আছে। নারী, পুরুষ, শিশু সবাই। কেউ দুই বছর, কেউ পাঁচ বছর ধরে আটকে আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ব্যাংক খাতে বিশ^ব্যাংক থেকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)