মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পূর্ব পাকিস্তান আন্দোলন তথা অখ- বাংলার ব্যর্থতা থেকে আওয়ামী লীগের জন্ম বলে মনে করে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ। ‘কিন্তু, ১৫০, মোগলটুলীর সে আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’ বলে দাবি করেছে সে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) স্যোশাল মিডিয়ায় দেওয়া পোস্টে সে এ কথা বলে।
আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগে, দল গঠনের যাবতীয় প্রস্তুতিমূলক আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া পুরান ঢাকার ১৫০ মোগলটুলীর সেই বাড়িতে। দল গঠনের পর এটিই ছিল বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রথম অস্থায়ী কার্যালয়।
পোস্টে মাহফুজ লিখেছে, ‘পূর্ব পাকিস্তান আন্দোলন তথা অখ- বাংলার ব্যর্থতা থেকেই আওয়ামী (মুসলিম) লীগের জন্ম। ভাষা আন্দোলনের সূচনা। পূর্ব পাকিস্তান আন্দোলনের তাত্ত্বিকগণই বাঙ্গালি জাতীয়তাবাদের ভিত্তি দাঁড় করিয়েছেন। যেমন, মোহাম্মদ আব্দুস সাদেক। যিনি স্বতন্ত্র পূর্ব পাকিস্তান/অখ- বাংলা হলে কীভাবে এর অর্থনীতি দাঁড়াবে সেটার ব্যখ্যা দিয়েছিলেন ’৪৭ এর আগে। আর, ১৯৫৪ সালে সর্বপ্রথম লিখেছিলেন ‘দুই অর্থনীতি’ নিয়ে। যে ‘দুই অর্থনীতি’ তত্ত্ব হয়েছিল পরবর্তীতে ছয় দফার ভিত্তি।’
‘মোহাম্মদ আব্দুস সাদেক ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রথম দিকের বাঙ্গালি মুসলমান অর্থনীতি গ্রাজুয়েট। পরে ইসলামিয়া কলেজের শিক্ষক হয়েছিলেন। শেখ মুজিবুর রহমান যখন ইসলামিয়া কলেজে পড়ছেন, তখনও আব্দুস সাদেক সেখানে শিক্ষক ছিলেন,’ যোগ করে মাহফুজ।
‘৭১ পূর্ব আওয়ামী লীগ অখ- ভারত ও অখ- পাকিস্তান উভয়েরই নেমেসিস ছিল’ দাবি করে সে বলেছে, ‘মুজিববাদ ও বাকশাল আওয়ামী লীগকে ভারতের সেবাদাসে পরিণত করেছে। অথচ, তরুণ শেখ মুজিবুর রহমান ৭ জুন, ১৯৪৭ সালে বক্তব্য রেখেছিলেন ‘বঙ্গ-ভঙ্গে’র বিরুদ্ধে। যেই বঙ্গ-ভঙ্গের দিন আজ পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালিত হচ্ছে।’
অন্তর্বর্তী সরকারের মাহফুজের ভাষ্য, মনে রাখতে হবে, ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর সোহরাওয়ার্দির মৃত্যু দিবসেই ঘোষিত হয়েছিল 'বাংলাদেশে'র নাম। কিন্তু, ১৫০, মোগলটুলীর সে আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে।
সে আরও বলেছে, ‘লীগের ইতিহাস পলাশীর গ্লানির দিনে বাংলার গৌরব পুনরুদ্ধারের জন্য দল প্রতিষ্ঠা থেকে নিচে নামতে নামতে ভারতের নির্লজ্জ দালালে পরিণত হয়ে নিজেদের অর্থনৈতিক-সাংস্কৃতিক স্বাতন্ত্র্য জলাঞ্জলি দিয়ে গণতন্ত্র হত্যা, লুটপাট ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ইতিহাস। এজন্যই বাঙালি যাদের একদা ত্রাতা ভেবেছিল, তারা আজ তাদের পুরাতন শত্রু ‘অখ- ভারতপন্থীদের’ দয়ায় টিকে আছে। জনগণ তাদের প্রত্যাখ্যান ও উৎখাত করেছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আশুলিয়ায় ছুটির মধ্যে এক কারখানার ৫ শতাধিক শ্রমিক ছাঁটাই
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটির দিনেও বসলো ক্রয় কমিটির বৈঠক, মিললো এলএনজি কেনার অনুমোদন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংবাদ সম্মেলন করে আ’লীগের ১৫ নেতার পদত্যাগ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক জামাত নেতার, দল থেকে বহিষ্কার
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না সরকার, ভারতের দাবি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ৫ মাস না যেতেই ‘ব্যর্থ’ বলা ভীষণ অসহিষ্ণুতা -ফখরুল
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক -আইনমন্ত্রী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শীর্ষ মাদক কারবারিদের নির্মোহ তালিকা তৈরি হচ্ছে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান -কাদের সিদ্দিকী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












