‘ভোট দিলে জান্নাতে যাবে’, জামাতের এই প্রচারণা ইসলামসম্মত নয়
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ২৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ভোট দিয়ে জান্নাতে যাওয়ার জামাত নেতাদের প্রচারণা ইসলামসম্মত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।
গত শনিবার (৮ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামাতের উদ্দেশে হারুনুর রশীদ বলেছন, এখন আপনারা শেখ হাসিনার বিচার চান, কিন্তু আপনারা ’৭১ সালে এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন, মুক্তিযোদ্ধাদের বাড়িঘরে আগুন দিয়েছেন, মা-বোনদের পাকিস্তানিদের ক্যাম্পে দিয়ে এসেছেন। তার বিচার চান না কেন ভাইয়েরা আমার। ন্যায়বিচার তো সবার জন্যই হতে হবে, নাকি? শেখ হাসিনার জন্যও হতে হবে। আমার জন্যও হতে হবে, আপনার জন্যও হতে হবে। এই শাসনব্যবস্থাটা আমরা চাই।
তিনি বলেন, শেখ হাসিনা ১৫ বছর যেমন এ দেশের মানুষকে গুম করেছেন, বিচারবহির্ভূত হত্যাকা- ঘটিয়েছেন, এদেশের মানুষকে যেমন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন, সেই ফল এখন তার দল ভোগ করছে।
ভোট দিয়ে জান্নাতে যাওয়ার জামাত নেতাদের প্রচারণা ইসলামসম্মত নয় উল্লেখ করে হারুনুর রশীদ বলেন, আপনারা নিজেদের দাবি করেন আপনারা ইসলামি দল। আপনার ইসলামিক বক্তা, যারা ওয়াজ মাহফিল কইরা বেড়াচ্ছেন, আপনাদের সতর্ক হতে হবে। আপনাদের যারা জামাতের নেতা, তাদের বক্তব্য আরেকটু দায়িত্বশীল হতে হবে। আওয়ামী লীগের সময় তাফসির মাহফিলগুলো বন্ধ ছিল। ৫ আগস্টের পর তাফসির মাহফিলগুলোকে এখন জামাতের মৌলভিরা রাজনৈতিক মঞ্চে বানিয়ে ফেলেছেন। এটাতে ইসলামের ক্ষতি হচ্ছে।
জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের উদ্দেশে হারুনুর রশীদ বলেন, শুধু হিন্দুদের ভোট পাওয়ার জন্য আপনি হিন্দু সম্মেলন করছেন। উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বলছেন, হিন্দুরা আগামীতে নাকি জামাতকে ভোট দেবে। এটা বিশ্বাস করার কথা? না। গোলাম পারোয়ার সাহেব বলছেন, জামাতেকে নাকি ভোট দিলে ওনারা জান্নাতে যাবেন। এ জন্য আমি বলবো, দয়া করে ইসলামি ওয়াজ মাহফিল করে বেড়ান, কিন্তু ভাইরাল হওয়ার জন্য না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)