পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
, ২০ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৬ জুলাই, ২০২৬ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
মেট্রোরেলে যাতায়াতের সুবিধা থাকায় রাজধানীর মিরপুরে বাসার চাহিদা ছিল তুঙ্গে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং ছোট পরিবারগুলো যাতায়াতের সুবিধা বিবেচনায় এ এলাকায় বাসা নিতে আগ্রহ দেখাত।
তবে দীর্ঘদিনের পানি সংকট, অনিয়মিত সরবরাহ এবং দৈনন্দিন ভোগান্তির কারণে অনেকেই এখন ওই এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। তাদেরই একজন শেওড়াপাড়ার বাসিন্দা রফিকুল ইসলাম। মতিঝিল এলাকায় অফিস হওয়া সত্ত্বেও মেট্রোরেলের সুবিধা থাকায় এক বছর আগে তিনি পরিবার নিয়ে সেখানে ওঠেন। শুরুতে সবকিছু ভালো থাকলেও গত কয়েক মাস নিয়মিত পানির সংকট। বেশির ভাগ সময়ই বাইরে থেকে পানি কিনে প্রয়োজন মেটাচ্ছেন। রফিকুল ইসলাম বলেন, ‘অফিসে যাওয়ার আগে পানি না থাকলে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। মেট্রোরেলে দ্রুত যাতায়াতের সুবিধা থাকলেও মৌলিক প্রয়োজন পূরণ না হলে এখানে থাকা তো কঠিন।’
খোঁজ নিয়ে জানা যায়, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর এলাকায় এক মাসের বেশি সময় ধরে তীব্র পানি সংকট চলছে। ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) চাহিদা অনুযায়ী সরবরাহ করতে না পারায় তীব্র ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। মূলত ওয়াসার পুরনো নলকূপগুলোর সক্ষমতা কমে আসার পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় আগামী দিনগুলোয় মিরপুরে পানি সংকট আরো তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
মিরপুরের পানি সংকটের পেছনে গ্রাহকদের অতিরিক্ত পানির চাহিদাও বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের ভাষ্য, বছর তিনেক আগে মেট্রোরেল চালু হওয়ার পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিরপুরে মানুষজন এসে বসবাস শুরু করে। পাশাপাশি ঢাকায় মানুষের ¯্রােতের বড় একটা অংশ আগে থেকেই মিরপুরে বসবাস করছে। কিন্তু তাদের চাহিদামতো পানি সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে ঢাকা ওয়াসা। ফলে তীব্র গরমের দিনগুলোয় মিরপুরে পানি সমস্যা দেখা দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবি শিক্ষার্থীরা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ নদীতে ফেলার ঘটনায় দুদকের অভিযান
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহানন্দা নদীতে পাথর উত্তোলনে বিধিনিষেধ, বিপাকে ৩০ হাজার মানুষ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৮ মার্কিন মেরিন সেনা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাগরের আগ্রাসনে হুমকির মুখে মাতারবাড়ির ভিটেমাটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর নিয়ে সতর্কতা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিছিয়ে যাচ্ছে তিস্তা প্রকল্প, মূল নির্মাণকাজ শুরু হতে পারে ২০২৯ সালে
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এআই দিয়ে নারী সেনাসদস্যের ছবি বানিয়ে প্রতারণা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)