সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
, ২০ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৬ জুলাই, ২০২৬ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ-ভারত সীমান্তে পুশ-ইন ঠেকাতে বর্ডার আউট পোস্টের (বিওপি) সংখ্যা বাড়িয়েছে বিজিবি। একই সঙ্গে বর্তমান সীমান্ত পরিস্থিতি বিবেচনায় স্থাপন করা হয়েছে টেম্পোরারি অপারেশনাল ব্যাজ (টিওবি)।
এছাড়া দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় অপরাধ দমন, চোরাচালান, সন্ত্রাস, মাদক ও নারী-শিশু পাচার রোধে অত্যাধুনিক সার্ভিল্যান্স সিস্টেমের আওতায় করা হচ্ছে কঠোর নজরদারি।
গত মে মাসে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ের পর থেকে পুশইন বা মানুষকে সীমান্ত পার করে ঠেলে বাংলাদেশে পাঠানোর ঘটনা বেড়েছে। যাদের অধিকাংশই বাঙালি মুসলিম বংশোদ্ভূত।
তবে বাংলাদেশের তরফে দাবি করা হয়েছে, প্রতিটি ঠেলে পাঠানোর ঘটনাকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তের দেশপ্রেমিক মানুষ। একতরফা পুশইন শুরুর পর থেকে তা ঠেকাতে সীমান্তে নির্ঘুম রাত কাটাচ্ছে বিজিবিসহ গ্রামবাসী। অতীতের যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ সংখ্যক বিজিবি সদস্য সীমান্তে মোতায়েন করা হয়েছে। বর্তমানে বিজিবির সদস্য সংখ্যা ৬০ হাজার।
বিজিবির মিডিয়া শাখার উপমহাপরিচালক (ডিডিজি) কর্নেল আবুল হাসনাত মাহমুদ আযম বলেন, পুশইন ঠেকাতে বিজিবির সদস্যরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। এতে সর্বাত্মক সহযোগিতা করছেন গ্রামবাসী, যাদের ভেতরে দেশপ্রেম ও মনোবল প্রবল। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পুশইনের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্তে বিওপির সংখ্যা বাড়ানো হয়েছে। করা হয়েছে টিওবিও। এসব করা হচ্ছে সীমান্তের বর্তমান পরিস্থিতি বিবেচনায়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, মে মাসের আগে দেশের সীমান্ত এলাকায় বিওপির সংখ্যা ছিল ছয় শতাধিক। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিওপির সংখ্যা বাড়ানো হয়েছে। এখন ৮ শতাধিক বিওপি রয়েছে সীমান্তে।
তিনি জানান, সীমান্তে একটি বিওপি থেকে আরেকটি বিওপির গড় দূরত্ব ৫ থেকে ৭ কিলোমিটার। যেখানে দূরত্ব বেশি সেখানেই প্রয়োজন অনুসারে বাড়ানো হয়েছে বিওপির সংখ্যা। এ সংখ্যা আরও বাড়বে। এছাড়া সীমান্তের দুর্গম এলাকা বিশেষ করে বনাঞ্চল ও পাহাড়ি এলাকা রয়েছে, সে সব এলাকার সীমান্ত ব্যবস্থাপনার ত্রুটি কমাতে স্থাপন করা হয়েছে টেম্পোরারি অপারেশনাল ব্যাজ (টিওবি)।
টিওবির সংখ্যা কত, তার সঠিক পরিসংখ্যান নেই উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, বিশেষ করে পাহাড়ি এলাকায় বিওপি টু বিওপির যে দূরত্ব তা কমাতেই স্থাপন করা হয়েছে টিওবি। আরও টিওবি স্থাপন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












