ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
, ২০ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৬ জুলাই, ২০২৬ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীজুড়ে এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে চিরুনি অভিযান চালাচ্ছে ঢাকার দুই সিটি করপোরেশন।
শহরের বাসিন্দাদের বাসাবাড়ি বা বেসরকারি কোনো স্থাপনায় মশার লার্ভা মিললেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে মোটা অঙ্কের জরিমানা।এ ছাড়া নাগরিকদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
অথচ দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব একটি নির্মাণাধীন মার্কেটই এখন মশার বিশাল কারখানায় পরিণত হয়েছে। তাও আবার মশা মারার মূল কেন্দ্র ‘ঢাকা মশক নিবারণী দপ্তর’-এর ঠিক নাকের ডগায়।
পুরান ঢাকার লালবাগে নির্মাণাধীন ‘ঢাকেশ^রী রোড সাইড মার্কেট’ নামের এই প্রকল্পস্থানের চারপাশে টিনের বেড়া দেওয়া। দক্ষিণ পাশেই রয়েছে শহিদ আব্দুল আলীম মাঠ এবং মাঠের ঠিক পেছনে নূর ফাতাহ লেনে অবস্থিত ঢাকা মশক নিবারণী দপ্তর। এই দপ্তরের মূল কাজ পুরো রাজধানীর মশা নিয়ন্ত্রণ করা; অথচ এটির সীমানাপ্রাচীরের কাছেই এই নির্মাণাধীন প্রজেক্টটি হয়ে উঠেছে মশার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল।
সরকারি এই সংস্থার বেহাল অবস্থায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, সাধারণ মানুষের আঙিনায় লার্ভা মিললে যদি জরিমানা হয়, তবে সিটি করপোরেশনের এই চরম গাফিলতির জন্য তাদের জরিমানা করবে কে?
এলাকাবাসীর ক্ষোভ, সাধারণ মানুষের বাড়ির টবে বা উঠানে সামান্য পানি জমলে ম্যাজিস্ট্রেট এসে জরিমানা করে যান; অথচ সিটি করপোরেশনের এত বড় প্রজেক্টে বছরের পর বছর পানি জমে মশার চাষ হলেও তা নিয়ে কার্যত কোনো নজরদারি নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজার রাস্তায় ভাঙারি হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাছ ব্যবসায়ী’ পরিচয়ে ভাড়া নেয়া বাসায় মিলল কোটি টাকার ইয়াবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভোলায় ১২ হাজার লিটার চোরাই সয়াবিন জব্দ, আটক ১
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আড়াইহাজারে গোডাউনে অভিযান, চালানবিহীন ২৪ হাজার কেজি সুতা জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)