৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
, ২০ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ০৬ জুলাই, ২০২৬ খ্রি:, ২২ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নেত্রকোণা সংবাদদাতা:
মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী দিনগুলোর একটি গুলি ৫৫ বছরেরও বেশি সময় ধরে বহন করে চলেছিলেন মন্নাস আলী। অবশেষে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার পিঠ থেকে বের করা হয়েছে পাকিস্তানি বাহিনীর সেই বুলেট। ৭৫ বছর বয়সী এই মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ ভুক্তভোগী এতদিন তীব্র দারিদ্র্যের কারণে অস্ত্রোপচার করাতে পারেননি।
গত শনিবার নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার অপারেশন করা হয়।
চিকিৎসক, স্থানীয় সূত্র ও পরিবার জানায়, দীর্ঘ ৫৫ বছর ধরে গুলি নিয়ে ঘুরছিলেন মন্নাস আলী। যন্ত্রণা আর ব্যথার পর অবশেষে চিকিৎসকদের আন্তরিকতায় মুক্তি মিলেছে। পিঠে তীব্র ব্যথায় গত দুদিন আগে চিকিৎসা নিতে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে এক্সরে করলে একটি বস্তুর আটকে থাকার প্রমাণ পাওয়া যায়। পরে দ্রুত ওই হাসপাতালেই অপারেশন করানোর ব্যবস্থা নেওয়া হয়। দরিদ্র পরিবার হওয়ায় সরকারি সেবা ছাড়া কোনো উপায় না থাকায় তারা এখানেই অপারেশন করান।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭১ সালে দুর্গাপুরে পাকিস্তানি মিলিটারিরা দুর্গাপুরে একটি ক্যাম্প স্থাপন করে। সে সময় হাওকান্দিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা ওই ক্যাম্পের তিন মিলিটারিকে হত্যা করে মাটিচাপা দেয়। এরপর ওই হত্যার প্রতিশোধ নিতে পাকবাহিনী আশপাশের গ্রামগুলোতে হামলা চালায়। নির্বিচারে মানুষদের হত্যা করে। বাড়ি ঘরে আগুন দেয়। সেদিন মুহুর্মুহু গুলিবর্ষণে অনেকেই দৌড়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন। মন্নাস আলীও ছিলেন তাদের মধ্যে একজন। তবে সে সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। কিন্তু তখন চিকিৎসা করাতে পারেননি। এরপরেও দারিদ্রতার কারণে এতোদিন চিকিৎসা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)