‘ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে চায় বাংলাদেশ’
, ০১ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আশির, ১৩৯১ শামসী সন , ১২ মার্চ, ২০২৪ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশসহ অনেক উন্নত ও উন্নয়নশীল দেশ লেনদেনের খরচ কমাতে নয়াদিল্লির সাথে ভারতীয় মুদ্রা রুপিতে বাণিজ্য করতে চায় বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে সে।
ভারতের এই মন্ত্রী বলেছে, ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আমাদের সাথে কথা বলছে এবং তারা চায় আমরা অবিলম্বে এটা শুরু করি। উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও সেদিকে তাকিয়ে আছে। আমি মনে করি, মানুষের উপকার হয় কি না সেটি দেখার জন্য কিছু সময় লাগবে। এরপর আমাদের এই লেনদেন ব্যবস্থায় আরও কিছু উন্নত ও দূরপ্রাচ্যের দেশ যোগ দেবে।
এর আগে, গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছ থেকে অপরিশোধিত তেল কেনার সময় ভারতীয় রুপিতে প্রথমবারের মতো অর্থ পরিশোধ করে ভারত। ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) আমদানিকারকদের ভারতীয় রুপিতে অর্থ প্রদানের অনুমতি দেওয়ার এক বছর পর এই লেনদেন হয়। এই পদক্ষেপ ভারতের স্থানীয় মুদ্রায় বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)