‘ভারতের প্রভাব বলয়ে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে আফগানিস্তান’
, ১৭ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন, আফগানিস্তান এখন ভারতের প্রভাব বলয়ে চলে গেছে এবং নয়াদিল্লির স্বার্থে ইসলামাবাদের সঙ্গে যুদ্ধে জড়াচ্ছে। তিনি এসব মন্তব্য করেছেন জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে।
খাজা আসিফের ভাষ্য, “কাবুল এখন দিল্লির নিয়ন্ত্রণে চলে গেছে। তাদের অর্থায়নও মূলত ভারত থেকেই আসছে। ”
তিনি আরও বলেন, আফগানিস্তান যদি যুদ্ধের পরিসর বাড়ানোর চেষ্টা করে, তবে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।
পাশাপাশি তিনি জানান, ইসলামাবাদ গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও, যুদ্ধবিরতি ভঙ্গ বা সীমান্তে হামলা সহ্য করবে না।
প্রসঙ্গত, গত শনিবার দু’দেশের সীমান্ত এলাকায় পাল্টাপাল্টি গোলাগুলির মাধ্যমে যুদ্ধের সূচনা হয়, যা রোববার সকাল পর্যন্ত চলে। এরপর বুধবার (১৫ অক্টোবর) ফের তীব্র সহিংসতায় জড়িয়ে পড়ে দুই দেশ।
এ ঘটনায় এখন পর্যন্ত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি কাবুলের, অপরদিকে ইসলামাবাদ জানিয়েছে, তারা ২০০-রও বেশি তালেবান যোদ্ধাকে নিস্তেজ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)