‘ভারতীয় বিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, অস্বীকার করার জো নেই’
, ২৫ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২০ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চলতি বছরের মে মাসে যুদ্ধের সময় ছয়টি ভারতীয় বিমান ভূপাতিত করার ভিডিও ফুটেজ ইসলামাবাদের কাছে রয়েছে। তাই অস্বীকার করার কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এ তথ্য জানিয়েছেন।
গত রোববার তিনি এই তথ্য জানান।
পহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের মদদ ছিলো দাবি করে ৭ থেকে ১০ মে ভারত পাকিস্তানের কয়েকটি এলাকায় হামলা চালায়। ওই সময় পাকিস্তান দাবি করে, তাদের পাল্টা হামলায় ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এগুলোর মধ্যে ফরাসি যুদ্ধবিমান রাফায়েলও রয়েছে। ভারতের সর্বোচ্চ পদস্থ জেনারেলও স্বীকার করেছে, তাদের সেনাবাহিনী আকাশ যুদ্ধে ক্ষতির সম্মুখীন হয়েছে, তবে ছয়টি বিমান হারানোর কথা অস্বীকার করেছে সে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গত রোববার বলেছেন, “গত দেড় মাস ধরে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সরকার সবাই স্বীকার করেছে, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থাগুলো পর্দার আড়ালে গুরুত্বপূর্ণ কাজ করছে। আমাদের প্রতিষ্ঠানগুলোর কাছে ভারতের (পরিকল্পনা) সম্পর্কে অনেক আগেই তথ্য ছিলো। আমরা জানতাম তারা (ভারত) কি পরিকল্পনা করছে, তারা কোন বিমান ব্যবহার করবে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তারা এগিয়ে আসে না। আমাদের তা স্বীকার করতে হবে। ”
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যখন ভারতীয় বিমান ভূপাতিত করা হয়েছিলো, তখন প্রমাণ ছাড়া এটি ঘোষণা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
তিনি বলেন, “আমাদের কাছে রাডার ডেটা ছিলো, কিন্তু আমাদের মাঠ পর্যায়ের প্রমাণের প্রয়োজন ছিলো। কয়েক মিনিটের মধ্যেই আমরা গুলি করে ভূপাতিত করা ছয়টি বিমানের ভিডিও ফুটেজ পেয়েছি। আমাদের কাছে এই ফুটেজ আছে। ”
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত স্পেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)