‘বিশুদ্ধ পানি নেই, জমে থাকা কাদামাখা পানি খেতে হচ্ছে’
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৯ জুন, ২০২৬ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
‘দুইটা রাত কাদা-পানির মধ্যে কাটিয়ে দিয়েছি। রাতে বৃষ্টি হয়, দিনে প্রচ- রোদ। ঠিকমতো খাবারও পাই না, বিশুদ্ধ পানিও নেই। কখনো কখনো জমে থাকা কাদামাখা পানি খেতে হচ্ছে। কতদিন এভাবে থাকতে হবে জানি না।’-এভাবেই কথাগুলো বলছিলেন পঞ্চগড়ের বড়বাড়ী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা আব্দুস সালাম।
এই সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন চেষ্টার শিকার নারী-শিশুসহ দুই পরিবারের ১০ সদস্য টানা তিন দিন ধরে দুই দেশের মধ্যবর্তী জিরো লাইনে মানবেতর জীবন কাটাচ্ছেন। ঝড়-বৃষ্টি, প্রখর রোদ আর অনিশ্চয়তার মধ্যে খোলা আকাশের নিচেই দিন-রাত পার করছেন তারা।
স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার (৪ জুন) দিনগত রাতে বড়বাড়ী সীমান্তের মেইন পিলার ৭৫৮-এর ৫ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে ওই ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তারা দুই দেশের মধ্যবর্তী জিরো লাইনে অবস্থান নেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী সীমান্তে গিয়ে দেখা যায়, ফসলি জমির আইলের ওপর প্লাস্টিক টাঙিয়ে কোনো রকমে আশ্রয় নিয়েছেন তারা। দিনের বেলায় প্রখর রোদ, আবার রাত হলেই বৃষ্টি। এমন প্রতিকূল পরিবেশেই নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে সময় পার করছেন দুই পরিবারের সদস্যরা।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, তিন দিন ধরে নারী-শিশুদের এই কষ্ট দেখে খুব খারাপ লাগছে। আমরা সাহায্য করতে চাই, কিন্তু সীমান্ত পরিস্থিতির কারণে সবসময় তা সম্ভব হয় না। মানুষগুলো এভাবে কতদিন থাকবে, সেটাই বড় প্রশ্ন।
হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নুরে আলম বলেন, মানুষকে এভাবে সীমান্তে ফেলে রাখা কোনোভাবেই মানবিক নয়। নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে তারা চরম দুর্ভোগে আছেন। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত বিষয়টির সমাধান করা উচিত।
এদিকে পরিস্থিতি নিরসনে বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো কোনো সমাধান হয়নি। সর্বশেষ বৈঠকেও বিএসএফ দাবি করেছে, সীমান্তে অবস্থানকারীরা বাংলাদেশি নাগরিক। অন্যদিকে বিজিবি বলছে, আন্তর্জাতিক নিয়ম অনুসরণ না করে রাতের আঁধারে কাউকে পুশইন করা গ্রহণযোগ্য নয়।
নীলফামারী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং একাধিক পতাকা বৈঠক করেছি। সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক নিয়ম মেনে বিষয়টির সমাধানে আমরা কাজ করছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাহাড়কে অস্থিরতার ছক ৩ গোষ্ঠীর সীমান্তে ‘পুশইন’ নকশা ভারতের
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীতাকুন্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ জন নিহত
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ জেলাতেই ১৭১ কারখানার উৎপাদন বন্ধ, কর্মহীন লক্ষাধিক শ্রমিক
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার বন্ধ হলো সামিটের এলএনজি টার্মিনাল, তীব্র গ্যাস সংকট
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালনসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পঞ্চগড়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্রমিকের মৃত্যু, মামলা দায়ের
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইতালি থেকে স্বপ্ন ফিরল কফিনবন্দি হয়ে, একসঙ্গে তিন কবর দেখেনি কেউ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭৫০টির বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা ইন্দোনেশিয়ার
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোমা মেরে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেয়ার হুমকি, নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ভারতের রাজধানী
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












