‘বাবরি মসজিদ একদিন পুনর্নির্মিত হবে’ ফেসবুকে এমন পোস্ট করা ব্যক্তির মামলা চলবে -ভারতের সুপ্রিম কোর্ট
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৩ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে বাবরি মসজিদ নিয়ে পোস্ট করার অভিযোগে অভিযুক্ত এক মুসলিম ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা খারিজের আবেদন ভারতের সুপ্রিম কোর্ট গত সোমবার (২৭ অক্টোবর) নাকচ করে দিয়েছে। ওই ব্যক্তি তার পোস্টে লিখেছিলেন, ‘তুরস্কের সুফিয়া মসজিদের মতো বাবরি মসজিদ একদিন আবার পুনর্নির্মিত হবে।
বিচারক সূর্যকান্ত ও বিচারক জয়মাল্যর বেঞ্চ মামলাটি শুনানির আবেদন প্রত্যাহারের পর তা খারিজ করে দেয়। আবেদনকারীর পক্ষে আইনজীবী তালহা আবদুর রহমান আদালতে বলেন, পোস্টটিতে কোনো অশালীন বা উসকানিমূলক বক্তব্য ছিলো না। বরং অন্য এক ব্যক্তি বিতর্কিত মন্তব্য করলেও তদন্তের আওতায়ই আসেননি।
তবে আদালত এতে সন্তুষ্ট হয়নি। বিচারক সূর্যকান্ত বলে, ‘আমরা পোস্টটি দেখেছি। আমাদের কাছ থেকে কোনো মন্তব্য আহ্বান করবে না’। এভাবে সে আইনজীবীকে সতর্ক করে। আদালত জানায়, মামলায় উত্থাপিত সব যুক্তি এখন বিচারকালীন আদালত নিজস্বভাবে বিবেচনা করবে।
মামলাটি ২০২০ সালের ৬ আগস্টের ঘটনা, ওইদিন মনসুরি নামের এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়। অভিযোগ ছিলো, তিনি ফেসবুকে ‘অশোভন ও উসকানিমূলক’ বার্তা পোস্ট করেছেন। অভিযোগে বলা হয়, পোস্টটিতে সামরিন নামে এক নারী হিন্দু দেবদেবীদের সম্পর্কে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করেছে।
ভারতীয় দ-বিধির কয়েকটি ধারায় এফআইআরটি দায়ের করা হয়। এরপর লখীমপুর খেরির জেলা প্রশাসক জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ), ১৯৮০ অনুযায়ী মনসুরির বিরুদ্ধে আটকাদেশ দেয়। তবে ২০২১ সালের সেপ্টেম্বরে এলাহাবাদ হাইকোর্ট সেই আটকাদেশ বাতিল করে দেয়।
চলতি বছরের শুরুতে ট্রায়াল কোর্ট পুলিশের দাখিল করা চার্জশিট গ্রহণ করে মামলার কার্যক্রম শুরু করে। এরপর মনসুরি আবার হাইকোর্টে যান। তিনি দাবি করেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিলো, তিনি নিজে কোনো পোস্ট দেননি, কোনো উসকানির উদ্দেশ্যও তার ছিলো না। তার মতে, রিতেশ যাদব নামে এক ব্যক্তি ‘সামরিন’ নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে আপত্তিকর মন্তব্যটি করেছিলো।
এভাবে আদালতে এখন মামলাটি চলমান। সুপ্রিম কোর্ট বলেছে, মূল বিচারিক আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।
গত সেপ্টেম্বরে হাইকোর্ট মামলার কার্যক্রম বাতিল করতে অস্বীকার করে, তবে নির্দেশ দিয়েছিলো যেন মামলার বিচার দ্রুত সম্পন্ন করা হয়। এ সিদ্ধান্তে অসন্তু‘ষ্ট হয়ে মনসুরি পরে সুপ্রিম কোর্টে আবেদন করেন। কিন্তু সুপ্রিম কোর্ট তার আবেদনও খারিজ করে দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সন্ত্রাসী সেনা সরানোর এখনই সময়: সউদীকে বার্তা তেহরানের
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে এক রাতে জ্বালানি তেলে দাম বেড়ে দ্বিগুণ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












