‘ফরিদপুরের ডনে’র এত দাম!
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৭ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৬ জুন, ২০২৩ খ্রি:, ০১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
গায়ের রং সাদা-কালো। লম্বা ১২ ফুট, উচ্চতা প্রায় সাড়ে ৬ ফুট। বয়স মাত্র ৪ বছর। ওজন হয়েছে ১ হাজার ৬৪০ কেজি। নাম ‘ফরিদপুরের ডন’। মালিক রুবায়েত এই নামই রেখেছেন আদর-যতেœ লালন-পালন করা পছন্দের গরুটির। বিশালাকৃতির এই গরুটি এবার ঈদে দেশের বড় বড় কোরবানির পশুর হাটে তোলা হবে। দাম হাঁকা হচ্ছে ২৫ লাখ টাকা।
গরুর মালিক ফরিদপুরের সালথার মাঝারদিয়া ইউনিয়নের হড়েরকান্দি গ্রামে কৃষক আজিজুল মোল্যার ছেলে রুবায়েত হোসেন। গরুর ছবি-ভিডিও তিনি দিয়েছিলেন ফেসবুকে। তা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এখন তাই প্রতিদিনই তার বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। গরু ব্যবসায়ী ও দালালরাও ছুটে যাচ্ছেন ওই বাড়িতে। তবে রুবায়েত নিজেই সরাসরি বিক্রি করতে চান গরুটি।
রুবায়েত হোসেন বলেন, ‘গরুটিকে নিজের সন্তানের মতো লালন-পালন করে বড় করেছি। ওকে কখনো কষ্ট দিইনি। আমি ব্র্যাকের সামান্য একজন কৃত্রিম প্রজননকর্মী। দিন আয় করে দিনে খাই, যা আয় করি তা দিয়ে সংসারই চলে না ঠিকমতো। তার পরও মাঝে মাঝে নিজেরা না খেয়ে গরুটিকে মাল্টা-কমলা, আঙুর, কলা, ছোলা ও ভুসি কিনে খাইয়েছি। পাশাপাশি জমি বর্গা নিয়ে গরুর জন্য ঘাস আবাদ করেছি। আমার কোনো পরিকল্পনা ছিল না গরুটিকে এত বড় বানানোর। কিন্তু অপরিকল্পিতভাবে লালন-পালন করেই আজ গরুটির ওজন হয়েছে ৪১ মণ।’
রুবায়েত আরও বলেন ২৫ লাখ টাকার নিচে গরুটি বিক্রি করতে চাচ্ছি না। কারণ, গরুটি লালন-পালন করতে আমার অনেক টাকা খরচ হয়েছে। ব্যাংক থেকে লোন তুলে গরুর পেছনে খরচ করেছি।’
সালথা উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাহিদুল ইসলাম বলেন, ‘রুবায়েতকে অনেক আগে থেকেই গরুটি লালন-পালনের জন্য কয়েক দফা প্রশিক্ষণ দেয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে গরুটির জন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে। নানা ধরনের রোগ-বালাইয়ের ওষুধ দেয়া হয়েছে। যে কারণে গরুটি দ্রুত বেড়ে উঠেছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)