‘প্রধান উপদেষ্টা কখনো কথা পরিষ্কার করে বলে না’
, ০২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৮ জুলাই, ২০২৫ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, প্রধান উপদেষ্টা ইউনূস কখনো কথা পরিষ্কার করে বলে না। সেই লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলা থেকে শুরু করে সব কথাই সে অস্পষ্ট রেখে দেয়। অর্থাৎ সে সরকারের প্রধান এরকমভাবে আচরণ কখনো করে না। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেছেন।
তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠককে সামনে এনে বলেছেন, মাইলস্টোনে মর্মান্তিক ঘটনার পর সে চার দলকে ডাকলো, সেখানে এনসিপিকেও ডেকেছে। এনসিপি নিবন্ধিত দল নয় অথচ তাকেও ডেকেছে। পরে ১৩ দলের সঙ্গে বৈঠক করেছে। সেখানে বৈঠকের শেষে এলডিপির নেতা শাহাদাত হোসেন এক টকশোতে এসে বললেন, এই অবস্থাতে কীভাবে নির্বাচন হবে।
জনশ্রুতি আছে, ইউনূসের যেসব দলের সঙ্গে নেক নজর রাখে অর্থাৎ তার সম্পর্ক আছে সেই সব দলগুলি একই ভাষায় কথা বলল। হঠাৎ করে ১৪ দলের বৈঠকে সে কথা বলেছে, যে পতিতরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
কিন্তু দেখা গেল, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বললেন, চার-পাঁচ দিনের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এতগুলো ঘটনায় পরেও এই কথাটি স্পষ্ট হয়নি।
কারণ ইউনূসের বরাত দিয়ে কথাটা হতে পারত, তিনি বলেছেন কিন্তু ইউনূস বলেনি। মোস্তফা জামান হায়দার একজন বর্ষীয়ান নেতা আমরা তার কথাকে অবিশ্বাস করিনা।
আমি টেলিফোন করে বিএনপির এক বড় নেতাকে জিজ্ঞাসা করেছি, আসলে কি সত্য; চার -পাঁচদিনের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে। তিনি বললেন, তারিখ ঘোষণা হবে তবে মনে হয় আর কয়েকদিন দেরিতে হবে।
তারপরেও সে (ইউনূস) কিন্তু ফাঁক রেখেছে।
প্রত্যেকটা বৈঠকে সে ফাঁক রাখে। যেমন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে, সেখানেও কিন্তু সংস্কার এবং বিচারের কথা বলেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)