‘পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন’, পাক সেনাপ্রধানকে তালেবানের হুমকি
, ১ জুমাদ্বাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর প্রকাশিত একের পর এক প্রামাণ্যচিত্র এবং সেখান থেকে দেয়া হুমকিতে বিব্রতকর অবস্থায় পড়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
প্রামাণ্যচিত্রে দেখা গেছে, একজন শীর্ষ টিটিপি কমান্ডার আসিম মুনিরকে হুমকি দিচ্ছেন, দাবি করছেন যে সৈন্য পাঠানোর পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনীর উচিত শীর্ষ কর্মকর্তাদেরই যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেয়া।
প্রামাণ্যচিত্রে গত ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররামে এক অতর্কিত হামলার ফুটেজ অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে টিটিপি দাবি করেছে যে ২২ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। জব্দ করা গোলাবারুদ এবং যানবাহনও এতে দেখানো হয়।
যদিও ওই হামলায় ১১ জন সৈন্য নিহতের কথা জানিয়েছে পাক সেনাবাহিনী।
এর মধ্যে একটি ক্লিপে, পাক সেনাপ্রধানকে ইঙ্গিত করে টিটিপির একজন জ্যেষ্ঠ নেতা বলছেন, “আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হোন”।
টিটিপির ওই নেতাকে কমান্ডার কাজিম হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানি কর্মকর্তারা।
তাকে আরও বলতে শোনা যায়, “যদি মায়ের দুধ পান করে থাকেন, তাহলে আমাদের সাথে যুদ্ধ করুন।”
গেল ২১ অক্টোবর, পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরতে তথ্যের জন্য ১০ কোটি পাকিস্তানি রুপি (পিকেআর) পুরস্কার ঘোষণা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১০ দফার মধ্যে তিন শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, সংলাপ এখন ‘অযৌক্তিক’ -ইরানি স্পিকার
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় ইরান যেকোনো মুহূর্তে ‘পূর্ণাঙ্গ প্রতিরক্ষায়’ ঝাঁপিয়ে পড়তে পারে -কর্মকর্তা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী ট্রাম্পকে উপহাস করছে মার্কিন জনপ্রতিনিধিরা; ইরানকে বিজয়ী হিসেবে স্বীকৃতি
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ব্যারেলপ্রতি ১ ডলার টোল আরোপের পরিকল্পনা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লেবাননে আগ্রাসন বন্ধ না করলে সন্ত্রাসী ইসরায়েলের উপর ‘অগ্নিঝড়’ বইয়ে দেয়ার হুমকি ইরানের
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের সজ্জিত সামরিক যানের দিকে তাক করা অস্ত্রই বলে দেয় কত জানবাজ একেকজন বীর যোদ্ধা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতিতে ক্ষেপণাস্ত্র হামলা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোলার জিওইঞ্জিনিয়ারিং: কিছু দেশের একতরফা ব্যবহারে বাড়তে পারে ঝুঁকি
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির আলোচনায় পাকিস্তানের ওপর কেন ভরসা রাখলো যুক্তরাষ্ট্র ও ইরান?
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করলো ইরান, তবে দিয়ে রাখলো কড়া হুঁশিয়ারি
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রকে ১০ দফা মানতে বাধ্য করেছি -ইরান
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)