‘নিজেদের নির্মাণবর্জ্য গাজায় এনে ফেলছে ইসরায়েলি বাহিনী’
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েল থেকে বিপুল পরিমাণ নির্মাণ বর্জ্য এবং ধ্বংসাবশেষ গাজায় এনে ফেলে দিচ্ছে দখলদার বাহিনী। গত রোববার (২৬ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রাপ্ত ভিডিওতে নির্মাণবর্জ্য ফেলার দৃশ্য দেখা গেছে।
ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, কিসুফিম ক্রসিংয়ের কাছে ট্রাকগুলো ইসরায়েল ছেড়ে গাজা শহরের প্রায় ২০০ থেকে ৩০০ মিটার ভেতরে প্রবেশ করছে। এরপর রাস্তা ধরে নির্মাণবর্জ্য নামিয়ে খালি অবস্থায় ইসরায়েলে ফেরত যাচ্ছে।
হারেৎজের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি একই ট্রাকগুলো প্রতিনিয়ন এসব কর্মকা- চালিয়ে যাচ্ছে।
হারেৎজের সঙ্গে কথা বলা ইসরায়েলি কর্মকর্তা বলে, ফিল্ড কমান্ডাররা গাজার ভেতরে বর্জ্য ফেলার সিদ্ধান্ত নেয়। একজন কর্মকর্তা জানায়, ইসরায়েলি বেসরকারি কোম্পানির মালিকানাধীন ট্রাকগুলোকে গাজায় প্রবেশ করতে এবং তাদের মালামাল ফেলতে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে গাজা:
সন্ত্রাসী ইসরায়েলের দুই বছরের গণহত্যার যুদ্ধের পর অবরুদ্ধ গাজায় তিন-চতুর্থাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। অঞ্চলটি ৬১ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। গত শনিবার জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রকাশিত এক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে।
সংস্থার প্রতিবেদন অনুসারে, যুদ্ধের প্রথম পাঁচ মাসেই গাজার প্রায় দুই-তৃতীয়াংশ ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছিলো। বর্তমান যুদ্ধবিরতির আগের মাসগুলোতেও ভবন ধ্বংসের ঘটনা ত্বরান্বিত হয়েছে।
২০২৫ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত রাফাহ এবং খান ইউনিসের মধ্যবর্তী অঞ্চলের দক্ষিণ অংশে ৮০ লাখ টন ধ্বংসাবশেষ তৈরি হয়।
ইউএনইপির বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়েছে, ২.৯ মিলিয়ন টন ধ্বংসাবশেষ ‘পরিচিত শিল্প স্থান থেকে আসা বিপজ্জনক বর্জ্য’র মাধ্যমে দূষিত হতে পারে।
জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার প্রোগ্রামের স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় প্রায় ১ লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস করেছে - এটি যুদ্ধ শুরু হওয়ার আগে বিদ্যমান কাঠামোর প্রায় ৭৮ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)