‘নারী’ শব্দের আইনি সংজ্ঞায় ট্রান্সজেন্ডারদের স্থান নেই: ব্রিটিশ সর্বোচ্চ আদালতের রায়
, ২০ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
‘নারী’ শব্দের আইনি সংজ্ঞা থেকে ট্রান্সজেন্ডারদের বাদ দিয়ে রায় ঘোষণা করেছে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের পাঁচ জন বিচারক গত বুধবার (১৬ এপ্রিল) রায় দেয়, সমতা আইনে নারীর সংজ্ঞা কেবল ‘একজন জৈবিক নারী এবং জৈবিক লিঙ্গ’কে বোঝায়।
এর মধ্য দিয়ে নারী-সংশ্লিষ্ট পরিষেবা- হাসপাতাল, আশ্রয়কেন্দ্র এবং স্পোর্টস ক্লাবের জায়গায় ট্রান্সজেন্ডার নারীদের আর স্থান হবে না। অর্থাৎ একক লিঙ্গের স্থানগুলো আইনতভাবে সুরক্ষিত থাকবে।
২০১০ সালের সমতা আইনে নারীর সংজ্ঞায় ‘লিঙ্গ স্বীকৃতি সনদধারী’ (জিআরসি) ট্রান্সজেন্ডার ‘নারী’ হিসেবে সুবিধা দেওয়া হবে কি না- এ নিয়ে চলা মামলার বিচারিক প্রক্রিয়া শেষে রায় দিলো আদালত।
স্কটল্যান্ডের একদল অ্যাক্টিভিস্ট ২০১৮ সালে আদালতে একটি চ্যালেঞ্জ নিয়ে যায় এবং যুক্তি দেয়, ‘নারী অধিকারগুলো’ কেবল জন্মের সময় নারী হিসেবে নির্ধারিত ব্যক্তিদের জন্যই সুরক্ষিত করা উচিত। কিন্তু স্কটিশ সরকার বলেছিলো, একজন ট্রান্স নারীও আইনতভাবে নারী এবং তাই তাদেরও একই আইনি সুরক্ষা প্রদান করা উচিত। যদিও এই রায় পুরো ব্রিটেনজুড়ে কার্যকর হবে।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি বলেছে, এই রায় ‘স্পষ্টতা’ এনেছে। বিরোধীরাও এটিকে ‘সাধারণ জ্ঞানের স্পষ্ট বিজয়’ বলে অভিহিত করেছে এবং সরকারকে বিদ্যমান নির্দেশিকা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।
বিচারক লর্ড হজ বলেছে, এই আদালতের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, ২০১০ সালের সমতা আইনে নারী এবং ‘যৌনতা’ শব্দটি দিয়ে একজন ‘জেবিক নারী’ এবং ‘জৈবিক যৌনতাকে’ বোঝায়।
সে আরও বলেছে, এই রায়কে একপক্ষের ওপর অন্যপক্ষের জয় হিসেবে দেখা উচিত নয়। আইনটি এখনো ট্রান্সজেন্ডারদের বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
.............................................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)