‘দাঙ্গাবাজদের’ আত্মসমর্পণের আল্টিমেটাম দিলো ইরান
, ০২ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের আত্মসমপর্ণের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের জাতীয় পুলিশের প্রধান বলেছেন, যেসব মানুষ “প্রতারিত হয়ে” দাঙ্গায় অংশ নিয়েছেন, তারা তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করলে তাদের প্রতি শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে।
গত সোমবার ফরাসি বার্তা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশের নির্ধারিত সময়সীমার মধ্যে আত্মসমর্পণকারীরা লঘুদ- পাবেন।
দেশটির পুলিশ প্রধান আহমাদ-রেজা রাদান বলেছেন, যে তরুণরা অজান্তেই দাঙ্গায় জড়িয়ে পড়েছেন, তারা শত্রুপক্ষের সেনা নন; বরং প্রতারিত ব্যক্তি। ইরানের ইসলামী আইনি ব্যবস্থার অধীনে তাদের প্রতি সহনশীল আচরণ করা হবে এবং আত্মসমর্পণের জন্য তাদের সর্বোচ্চ তিনদিন সময় দেওয়া হচ্ছে।
দেশটির কর্মকর্তারা বলেছেন, শুরুর দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে তা ‘দাঙ্গায়’ রূপ নেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের মতো ইরানের প্রধান শত্রুদের উসকানিতে ইরানকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ওই দাঙ্গা পরিচালিত হয়েছে বলে দাবি করেছে তেহরান।
এর আগে, গত শনিবার দেশটির সর্বোচ্চ নেতা খামেনি বলেন, কর্তৃপক্ষকে ফিতনাবাজদের মেরুদ- ভেঙে দিতে হবে এবং দেশি-বিদেশি অপরাধীরা কোনোভাবেই শাস্তি এড়াতে পারবে না। সূত্র: এএফপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)