শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
, ১৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৯ জুন, ২০২৬ খ্রি:, ১৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, তিনি বলেছেন- বিগত ৪৭ বছর ধরে আমেরিকার সরকারগুলোর সাথে ইরানের অন্যতম গুরুতর সমস্যা হলো, তারা কখনো ইরানের অবস্থানকে সঠিকভাবে শোনার, বোঝার এবং বিশ্বাস করার চেষ্টা করেনি, তাই তারা সবসময় ইসরায়েলি গুপ্তচর সংস্থা বা ইরানের প্রতি বিরাগভাজনদের ইঙ্গিতে প্রভাবিত হয়েছে এবং এটাই আমেরিকার সবচেয়ে বড় সমস্যা।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর শর্তাবলী প্রসঙ্গে আইআরজিসির সাবেক এই কমান্ডার বলেন, মার্কিন সরকারকে অবশ্যই ইরানি জনগণের অধিকার স্বীকার করতে হবে এবং মেনে নিতে হবে যে, ইরানি জনগণের অধিকার রয়েছে এবং তারা আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকেই কাজ করে এবং তাদের সম্পর্কও আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই রয়েছে। পরবর্তী বিষয়টি হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং জব্দকৃত ইরানি সম্পদ এবং তৃতীয় বিষয়টি হলো হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা যা স্বয়ং ইরানেরই অংশ।
মোহসেন রেজায়ি আরো বলেন, আমরা মার্কিন সেনাবাহিনী এবং মার্কিন সরকারের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াই এবং আত্মরক্ষা করি।
সবশেষে তিনি বলেন, “মার্কিন সরকার ও এর কর্মকর্তাদের জানা উচিত, ইরানি জাতি একটি মহান ঐতিহাসিক জাতি এবং কোনো হুমকিতে তারা রণাঙ্গণ ছেড়ে যাবে না বরং নিজেদের অধিকার রক্ষা করবে। সুতরাং, মার্কিন সরকারকে অবশ্যই তার গৃহীত ভুল পথ থেকে ফিরে এসে একটি নতুন পথ গ্রহণ করতে হবে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নিজ বাসিন্দাদেরই ট্যাঙ্কে পিষে মেরেছিল ইসরাইলি সেনারা
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-আকসা প্রাঙ্গণ থেকে জুমার পর খতিবকে আটক
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারস্য উপসাগরে কোনো মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না -ইরান
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন যুদ্ধজাহাজ প্রেরণ, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরু পাচারের অভিযোগ তুলে পুলিশের গুলি, আহত শত শত মুসলিম
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গণঅসন্তোষে ভেঙে পড়ছে গোটা ইউরোপের রাজনৈতিক স্থিতি
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাপানে বিদ্যুৎহীন ৮ হাজার পরিবার:
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কানাডার নতুন জোট
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন: গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৭ ফিলিস্তিনি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন কূটনীতিকদের সউদী আরব ছাড়ার নির্দেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মধ্যবর্তী নির্বাচনের আগে ড্রাম্পের জনসমর্থনে রেকর্ড পতন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












