‘দস্যুরা ঘিইরা ফালাইয়া, মোবাইল কাইড়া নিতাছে’
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ আশির, ১৩৯১ শামসী সন , ১৪ মার্চ, ২০২৪ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
‘আমাদের জাহাজ দস্যুরা ঘিইরা ফালাইছে। প্রচুর গোলাগুলিও করতাছে। মোবাইল কাইড়া নিতাছে। মনে হয় আর কথা বলতে পারব না। দোয়া করিও’ -এ কথা বলতে বলতেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটাই ছিল রোকন উদ্দিনের (৩২) সঙ্গে স্ত্রী তানিয়া আক্তারের শেষ কথা। গত মঙ্গলবার দুপুরে তাদের মধ্যে ওই কথা হয়। এরপর থেকে রোকন উদ্দিনের ফোন বন্ধ।
রোকন ভারত মহাসাগরে সোমালিয়ার দস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর একজন নাবিক। গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে দস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। এটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। এতে ২৩ বাংলাদেশি রয়েছেন।
রোকন উদ্দিনের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বাঘড়া গ্রামে। তিনি ওই গ্রামের কৃষক মিরাজ আলীর ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে রোকন উদ্দিন চতুর্থ।
মেরিন একাডেমিতে পড়ালেখা শেষে রোকন উদ্দিন ২০১৯ সালে জাহাজে চাকরি নেন। গত বছর মার্চে রোকন উদ্দিন ও তানিয়া আক্তারের বিয়ে হয়। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরে তানিয়া আক্তার মুঠোফোনে বলেন, মঙ্গলবার বেলা দেড়টার দিকে স্বামীর সঙ্গে শেষ করা হয়। এর পর থেকে তার ফোন বন্ধ। জানি না সে কেমন অবস্থায় রয়েছে।’
রোকন উদ্দিনের বড় বোন শাহীমিনা আক্তার জানান, এমভি আবদুল্লাহ নামের যে জাহাজ দস্যুদের কবলে পড়েছে, সেই জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রোকন। তিন দিন আগে তার সঙ্গে কথা হয়েছিল। ফোন করে পরিবারের সবার খোঁজখবর নিয়েছিল। তার ভাইসহ বন্দী সবার জন্য দোয়া চান তিনি, যেন তারা দ্রুত মুক্তি লাভ করতে পারেন।
রোকন উদ্দিনের বড় ভাই সাইদুল ইসলাম বলেন, ‘আমরা তার (রোকন) সঙ্গে কোনো যোগাযোগ করতে পারতাছি না। প্রতিটি মুহূর্ত এখন আতঙ্কে কাটতাছে। কী হইব, কিছুই বুঝতে পারতাছি না। আল্লাহ জানেন, তারা এখন কেমন আছে। আমার ভাইয়ের কিছু হয়ে গেলে আমার আব্বা-আম্মা বাঁচতো না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)