‘জামাত বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করছে’
, ১৩ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২২ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক এক বিতর্কিত বক্তব্যের প্রেক্ষাপটে বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মীয় প্রেক্ষাপট নতুন করে উত্তপ্ত হয়েছে। জামাতের নায়েবে আমির তাহেরের দেওয়া একটি বক্তব্য নিয়ে বিশ্লেষকরা বলছেন, জামাত ভারতের বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য পূরণে সরাসরি সহায়ক ভূমিকা পালন করছে।
রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান বলেন, জামাতের এই কার্যক্রম প্রায়শই ভারতের রাজনৈতিক কৌশলকে সুবিধা দেয় এবং বাংলাদেশের ভেতরে রাজনৈতিক উত্তেজনা ও ধর্মীয় রেডিকালাইজেশন বাড়ায়।
তিনি বলেন, তাহের তার বক্তব্যে যে কৌশলে বক্তব্য প্রদান করেছে, তা ভারতের রাজনীতিতে ব্যবহৃত হবে, বিশেষ করে ভারতের বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হবে। জামাত নেতার এই বক্তব্য দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরমপন্থা বা রেডিকালাইজেশন বাড়াবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে ধর্মীয় উত্তেজনা এবং সম্পর্কের জটিলতা সৃষ্টি হবে।
বিশ্লেষকরা মনে করেন, তাহেরের বক্তব্যের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে ‘গাজওয়াতুল হিন্দ’।
তিনি বলেন, জামাত ক্ষমতায় এলে কিছু কার্যক্রম শুরু হবে, যা ভারতের বিরুদ্ধে প্রভাব ফেলবে। তার বক্তৃতায় উল্লেখযোগ্য কিছু বিষয় ছিলো, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত ইতিহাস, ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষা এবং যুদ্ধ পরিকল্পনার বিবরণ ও ধর্ম যুদ্ধের ইঙ্গিত, যা সাধারণ মানুষের মধ্যে বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।
জাহেদ উর রহমান বলেন, জামাত এবং ভারতের বিজেপির মধ্যে একটি প্রায় “পরিপূরক সম্পর্ক” রয়েছে। বাংলাদেশের রাজনৈতিক উত্তাপকে ভারতীয় উদ্দেশ্য অনুযায়ী ব্যবহার করা। বাংলাদেশে উগ্রবাদী তৎপরতা বৃদ্ধির নাম ভাঙ্গিয়ে দেশে ও বিদেশে উদ্দেশ্য হাসিল করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগেই বোনাস পাচ্ছেন ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বজ্রপাতের শঙ্কা : বৃষ্টির আভাস অনেক জায়গায়
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা, কারবারি গ্রেফতার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্ত্রী হলেন আহমেদ আযম খান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচার দাবি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম আসার যৌক্তিকতা নেই’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মাতুয়াইল ল্যান্ডফিল পরিণত হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে বিরোধ নেই -প্রধানমন্ত্রী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আওয়ামী লীগ দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিলো -রাষ্ট্রপতি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভরাট ও দখল-দূষণে মৃতপ্রায় হাওরের খাল, সেচ সংকটে কৃষকেরা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)