‘জামাত ও ছাত্রসংঘ পাকিস্তানি বাহিনীর কাছে বুদ্ধিজীবীদের তালিকা দিয়েছিল’
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেছেন যে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জামাত ও তাদের সহযোগী ছাত্রসংঘ পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে বুদ্ধিজীবীদের একটি তালিকা সরবরাহ করেছিল, যার ভিত্তিতেই পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর স্মৃতিসৌধ এলাকায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, পাকিস্তানি সেনা কর্মকর্তা রাও ফরমান আলীর ডায়রিতে যে বুদ্ধিজীবীদের তালিকা পাওয়া যায়, সেটি হঠাৎ তৈরি হয়নি। এই তালিকা প্রস্তুতে সরাসরি ভূমিকা ছিল জামায়াত ও তাদের সহযোগী ছাত্রসংঘের। সেই তালিকার নামগুলোর সঙ্গেই মিল রেখে শহীদ হয়েছেন আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানরা।
তিনি অভিযোগ করেন, একটি মহল আজও সেই ইতিহাস আড়াল করার চেষ্টা করছে। পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের অপরাধ লঘু করতে গিয়ে ভিন্ন রাষ্ট্র বা ভিন্ন শক্তিকে দায়ী করার ন্যারেটিভ ছড়ানো হচ্ছে, যা মুক্তিযুদ্ধের ইতিহাসের চরম বিকৃতি।
আমজনতা দলের সদস্য সচিব বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস শোক ও আত্মসমালোচনার দিন। অথচ আজ আমরা দেখছি, কিছু গোষ্ঠী এই দিনেও ইতিহাস বিকৃতির উৎসবে মেতে উঠেছে। এটি শুধু শহীদদের অবমাননা নয়, জাতির সঙ্গে প্রতারণা।
তারেক বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বন্ধে রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তিনি বুদ্ধিজীবী হত্যাকা-ে জড়িত ব্যক্তি ও সংগঠনগুলোর ভূমিকা নিয়ে গবেষণা, প্রামাণ্য দলিল সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সত্য ইতিহাস তুলে ধরার আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)