‘চাহিদা লাখো, সিট মাত্র কয়েক হাজার’ -ঈদযাত্রায় রেলের সীমাবদ্ধতা স্বীকার মন্ত্রীর
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ঈদযাত্রায় কয়েক লাখ মানুষের নিরাপদ যাতায়াতের আকাক্সক্ষার বিপরীতে ট্রেনের আসন সংখ্যা মাত্র কয়েক হাজার হওয়ায় যাত্রীসেবা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে রেলওয়ের এই কাঠামোগত সীমাবদ্ধতার কথা অকপটে স্বীকার করেছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ঈদের ছুটিতে ট্রেন যাত্রার প্রতি মানুষের আলাদা ঝোঁক থাকলেও সেই বিপুল চাহিদার বিপরীতে পর্যাপ্ত ট্রেন ও আসন সংখ্যা নেই। মূলত এই সংকটের কারণেই প্রতি বছর ঈদ ব্যবস্থাপনায় রেল কর্তৃপক্ষকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়।
কমলাপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম।
এতসব সীমাবদ্ধতার মধ্যেও ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর স্টেশনে যাত্রীদের অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যায়নি। স্টেশনে টিকিটবিহীন প্রবেশ কিংবা ট্রেনের ছাদে চড়ে যাতায়াত বন্ধে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ, যার ফলে যাত্রীরা এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন। স্টেশন কর্তৃপক্ষের দাবি, ট্রেনের ভেতরের পরিচ্ছন্নতা ও সেবার মান বজায় রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।
রেলমন্ত্রী জানান, স্বাভাবিক সময়ে আন্তনগর ট্রেনগুলোতে প্রতিদিন প্রায় ২৩ হাজার যাত্রী যাতায়াত করতে পারেন। ঈদ উপলক্ষে এই সক্ষমতা মাত্র চার হাজার বাড়িয়ে অতিরিক্ত ২৫ শতাংশ করা সম্ভব হয়েছে। অথচ বাস্তবে কয়েক লাখ মানুষ ট্রেনের মাধ্যমে বাড়ি ফিরতে চান, যা বর্তমান অবকাঠামোয় সামাল দেওয়া প্রায় অসম্ভব। চাহিদার তুলনায় জোগানের এই বিশাল ব্যবধান দূর করা রেলওয়ের জন্য একটি বড় কাঠামোগত সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুই দিন এলপিজি বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সহশিক্ষা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলো নাহিদ -রাশেদ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)