‘চক্ষু বিজ্ঞানে আসা ৮৬৪ জনের কেউ কেউ রিয়েল বুলেটে আঘাতপ্রাপ্ত’
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ৮৬৪ জন রোগী ভর্তি ছিল| তাদের কেউ মেটালিক পিলেট কিংবা রিয়েল বুলেট দ্বারা আঘাতপ্রাপ্ত ছিল| ফলে তাদের চোখের কর্নিয়া ছিদ্র হয়ে গিয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন হাসপাতালের রেটিনা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা নীলা|
গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে| গতকাল ইয়াওমুল ইছনানিল আযীম (সোমবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারক গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়| চারজন সাক্ষীর জবানবন্দি নেয়া হবে বলে জানা গেছে|
জবানবন্দিতে নীলা ট্রাইব্যুনালকে বলেন, ‘আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই কেউ এক চোখ, আবার কেউ দুই চোখে আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে আসছিলো| তাদের চোখ গুলিবিদ্ধ ছিল| পরদিন ১৯ জুলাই সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১০টি টেবিলে তাদের অস্ত্রোপচার হয়| কারো কর্নিয়া ছিদ্র হয়েছিল, কারো ক্লেরা (চোখের সাদা অংশ) ছিদ্র হয়ে গিয়েছিল, কারো চোখ ফেটে গিয়েছিল| তারা সবাই মেটালিক পিলেট কিংবা রিয়েল বুলেট দ্বারা আঘাতপ্রাপ্ত ছিলো| চক্ষু বিজ্ঞান হাসপাতালে ৮৬৪ জন রোগী ভর্তি হয়েছিল| তাদের মধ্যে ৫০৪ জনের ইমারজেন্সি অপারেশন এবং ২৩৮ জনের রেটিনা অপারেশন হয়েছিল বলে জানান তিনি|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)