দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
‘গাজা যুদ্ধে পরাজয় ঠেকাতে অক্ষম ইসরাইল’
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে হামলা চালানোর কারণে ইহুদিবাদী ইসরাইল বড় ধরনের থাপ্পড় খাবে।
প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, এ ধরনের হামলা চালিয়ে ইসরাইল গাজা যুদ্ধে নিজের পরাজয় ঠেকাতে পারবে না। আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “সিরিয়ায় ইহুদিবাদী সরকার যে কাপুরুষোচিত কাজ করেছে তা তার পরাজয় রোধ করবে না। এই অপকর্মের জন্য তাদেরকে চপেটাঘাত খেতে হবে। ”
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গাজায় ইহুদিবাদী সরকারের ব্যর্থতা ও পরাজয় অব্যাহত থাকবে এবং এই সরকার পতন ও বিলুপ্তির দিকে এগিয়ে যাবে। পরাজয় ও ব্যর্থতার গ্লানি ঢাকতে সিরিয়ায় তারা যে অপরাধ করেছে তা তাদের বাঁচাতে পারবে না।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিগত ছয় মাসের অপরাধযজ্ঞকে ‘ইতিহাসে নজিরবিহীন’ আখ্যায়িত করে তিনি বলেন, এই অপরাধযজ্ঞের মাত্রা এতটা তীব্র যে, পশ্চিমা সংস্কৃতিতে বেড়ে ওঠা মানুষও এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকার সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা সত্ত্বেও যুদ্ধের শুরুতে ইসরাইল যেসব লক্ষ্য ঠিক করেছিল তার একটিও এখন পর্যন্ত অর্জন করতে পারেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)