‘গাজা যুদ্ধে ইইউ জড়িত ছিলো, এখন দায়িত্ব এড়ানোর অজুহাত খুঁজছে’
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা যুদ্ধের সময় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কেবল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সঙ্গেই জড়িত ছিলো না, বরং তারা এখন ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অজুহাতে সন্ত্রাসী ইসরায়েলকে শাস্তি দেওয়ার দায়িত্ব এড়াতে চাইছে। গত ২২ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের নিবন্ধে এ কথা বলা হয়েছে।
গার্ডিয়ানের বিশ্লেষক নাতালি তার নিবন্ধে গাজায় জায়নবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনামূলক আলোচনা করেছে। সে এই নিষ্ক্রিয়তা ও সহযোগিতার নিন্দা করেছে।
তার নিবন্ধের শিরোনাম ‘গাজা যুদ্ধে ইইউ জড়িত ছিলো: ট্রাম্পের পরিকল্পনা এখন দায়িত্ব এড়ানোর অজুহাত হতে পারে না’।
সে লিখেছে, গাজায় এই শতাব্দীর সবচেয়ে বিপর্যয়কর মানবিক সংকটের মধ্যে পশ্চিমা শক্তিগুলোর, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের নীরবতা ও নিষ্ক্রিয়তা কেবল প্রশ্নবিদ্ধই নয়, স্পষ্টত উদ্বেগজনকও। শিশু ও নারীসহ হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক মানুষ জায়নবাদী ইসরায়েলের অবিরাম আক্রমণের শিকার হলেও, পশ্চিমা প্রতিক্রিয়া এই অপরাধগুলোকে কেবল বৈধতাই দেয়নি বরং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই বেশি ভূমিকা পালন করেছে।
গার্ডিয়ানের শীর্ষস্থানীয় বিশ্লেষক গাজায় যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের বাস্তবায়নের কথা উল্লেখ করে ইউরোপকে এমন এক খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছে, যারা অপরাধ বন্ধে সক্রিয় ভূমিকা পালন করার পরিবর্তে যুদ্ধবিরতিকে নৈতিক ও আইনি দায়িত্ব এড়িয়ে যাওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করেছে।
সে উল্লেখ করে, ইউরোপ এবং আমেরিকার জানা উচিত যে, ইতিহাস নিপীড়নের মুখে নীরবতাকে ভুলে যাবে না এবং পশ্চিমারা যদি তথাকথিত নৈতিক বিশ্বাসযোগ্যতা পেতে চায়, তাহলে দ্বিচারিতা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। সেই সঙ্গে গাজায় অপরাধের জন্য জায়নবাদী সরকারকে দৃঢ়ভাবে জবাবদিহি করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে হামলা ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রুত ফুরোচ্ছে অস্ত্রভান্ডার: মজুত নিয়ে দুশ্চিন্তায় পেন্টাগন
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালিতে ‘টোল বুথ’ চালু করার পদক্ষেপ ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনীরা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর গর্তে উল্টে পড়ে আছে দখলদারদের যুদ্ধযান।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারে দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরানের বিধ্বংসী হামলা অব্যাহত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্থল-যুদ্ধ হবে শত্রুদের জন্য অনেক বেশি বিপজ্জনক ও ক্ষয়ক্ষতিপূর্ণ -ইরানি স্থল-বাহিনী প্রধান
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












