‘গাজা পুনর্গঠনের জন্য অর্থ দিতে দখলদার ইসরায়েলকে বাধ্য করা উচিত’
, ৪রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৬ আশির, ১৩৯২ শামসী সন , ৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর পুনর্গঠনের জন্য অর্থ দিতে দখলদার ইসরায়েলকে বাধ্য করা উচিত বলে মনে করে সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুর্কি আল-ফয়সাল।
সৌদি আরবের এই কূটনীতিক দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের দুর্দশা এবং ইসরায়েলি ধ্বংসযজ্ঞ নিয়ে সোচ্চার ছিলো। সে মনে করে, দখলদার ইসরায়েল বারবার গাজা শহর ধ্বংস করেছে।
আরব নিউজের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম ফ্র্যাঙ্কলি স্পিকিং’-এ উপস্থিত হয়ে প্রিন্স তুর্কি বলেছে, আমি বেশ কিছুদিন ধরেই বলে আসছি যে, শুধু গাজায় নয়, পশ্চিম তীরের পুনর্গঠনের জন্যও তহবিল থাকা উচিত। দখলদার ইসরায়েলকে সেই তহবিলে অর্থ দিতে বাধ্য করা উচিত।
সে বলেছে, আমরা যখনই গাজা বা পশ্চিম তীর পুনর্গঠন করবো, তখন ইসরায়েল এসে সেগুলো ভেঙে ফেলবে। এটা গ্রহণযোগ্য নয়। সংঘাতের অবসান ঘটিয়ে এই পরিস্থিতির একটি চূড়ান্ত সমাধান করতে হবে।
প্রিন্স তুর্কি বলেছে, ভবিষ্যতে ইসরায়েলি সামরিক আগ্রাসনের মাধ্যমে যেন পুনর্গঠন প্রচেষ্টা বারবার ব্যর্থ না হয়, তা নিশ্চিত করার একমাত্র উপায় হচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি।
সে বলেছে, যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে কেবল গাজা নয়, পুরো ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এটাই একমাত্র উপায় যার মাধ্যমে আমরা নিশ্চয়তা দিতে পারি যে, যা কিছু পুনর্গঠিত হবে তা একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে থাকবে।
সে আরও বলেছে, গাজায় যুদ্ধবিরতির মধ্য দিয়ে ফিলিস্তিন সংগ্রাম শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে, নেতানিয়াহু সরকার গাজায় যা করেছিল, পশ্চিম তীরে একই কাজ করছে। তারা পশ্চিম তীরে লোকজনকে উচ্ছেদ করছে, সেখানকার কিছু শরণার্থী শিবির খালি করছে এবং বাসিন্দাদের জোর করে বের করে দিচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়। এটা এক ধরনের জাতিগত নিধন। তারপরও দখলদার ইসরায়েল পার পেয়ে যাচ্ছে এবং কেউই এর নিন্দা করে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)