‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
(ধারাবাহিক পর্ব- ০৭)
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৩ মে, ২০২৬ খ্রি:, ০৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
‘গরুর গোশতে রোগ আছে’ এটা পবিত্র কুরআন শরীফ উনার খিলাফ কথা:
সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে পবিত্র, স্বাস্থ্যকর, রুচিসম্মত বস্তুকে হালাল করা হয়েছে এবং অপবিত্র, নাপাক, অস্বাস্থ্যকর, অরুচিকর বস্তুকে হারাম করা হয়েছে। যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يَسْأَلُونَكَ مَاذَا أُحِلَّ لَهُمْ ۖ قُلْ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ
অর্থ: (আমার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) লোকজন আপনাকে জিজ্ঞেস করে যে, কোন বস্তু তাদের জন্যে হালাল? আপনি উম্মতদেরকে বলে দিন, তোমাদের জন্যে পবিত্র, উৎকৃষ্ট বস্তুসমূহ হালাল করা হয়েছে। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা মায়িদাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ
অর্থ: আজ তোমাদের জন্য পবিত্র, উৎকৃষ্ট বস্তুসমূহ হালাল করা হলো। (পবিত্র সূরা মায়িদাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫)
মহান আল্লাহ পাক তিনি অন্যত্র ইরশাদ মুবারক করেন-
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِيَ أَخْرَجَ لِعِبَادِهِ وَالْطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ
অর্থ: আমার মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি উম্মতদেরকে বলে দিন, মহান আল্লাহ পাক উনার সৌন্দর্যবর্ধন যা তিনি বান্দাদের জন্যে সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্রবস্তুসমূহকে কে হারাম করেছে? (পবিত্র সূরা আ’রাফ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩২)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা ছিফত মুবারক সম্পর্কে বলা হয়েছে-
وَ یُحِلُّ لَهُمُ الطَّیِّبٰتِ وَ یُحَرِّمُ عَلَیْهِمُ الْخَبٰٓىِٕثَ
অর্থ: আর তিনি তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন ও অপবিত্র বস্তু হারাম করেন। (পবিত্র সূরা আ’রাফ শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৫৭)
আর গরুর গোশতকে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি হালাল করেছেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গরু কুরবানী করেছেন, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সেটা খেয়েছেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারাও গরুর গোশত খেয়েছেন। তাহলে এ কথা কিভাবে বিশ্বাসযোগ্য হতে পারে যে, গরুর গোশতে রোগ আছে? নাঊযুবিল্লাহ! মূলত এটা সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি একটা মিথ্যা অপবাদ। নাঊযুবিল্লাহ! যারা উনার প্রতি মিথ্যারোপ করে তাদের জায়ঠিকানা দুনিয়ায় থাকতেই জাহান্নামে নির্ধারিত হয়ে যায়। নাঊযুবিল্লাহ!
কাজেই উল্লেখিত বর্র্ণনাগুলো সরাসরি পবিত্র কুরআন শরীফ উনার খিলাফ হওয়ার কারণে সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা, জাল হিসেবে প্রমাণিত হলো। আর গরুর গোশতে রোগ আছে এই কথা বিশ্বাস করা হারাম, নাজায়িয, কাট্টা কুফরীর অর্ন্তভুক্ত। যারা এই আক্বীদাহ পোষণ করবে তারা কাট্টা কাফির হবে। এ সম্পর্কিত হাদীছগুলো হচ্ছে মূলত ইজরাইলী রেওয়ায়েত। ইহুদীরা এসব বর্ণনা মুসলমানদের মাঝে প্রবেশ করিয়ে দিয়েছে। নাঊযুবিল্লাহ!
গরুর গোশত খাওয়া সুন্নত কি-না?
অনেকেই প্রশ্ন করে থাকে, গরুর গোশত খাওয়া হালাল ঠিক আছে। কিন্তু এটা সুন্নত কি-না? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কখনো গরুর গোশত খেয়েছেন কি?
এর উত্তর হচ্ছে, গরুর গোশত খাওয়া অবশ্যই সুন্নত এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গরুর গোশত খেয়েছেন। সুবহানাল্লাহ! পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اُمِّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ وَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَحْمِ بَقَرٍ فَقِيلَ هَذَا مَا تُصُدِّقَ بِهِ عَلَى حَضْرَتْ بَرِيرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهَا فَقَالَ هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ
অর্থ: মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছা সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট গরুর গোশত পেশ করে বলা হলো, এটা হযরত বারীরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে ছদক্বা দেয়া হয়েছে। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এটা উনার জন্য ছদক্বা আর আমাদের জন্য হাদিয়া। (মুসলিম শরীফ: হাদীছ শরীফ নং ২৫৩৬)
এই পবিত্র হাদীছ শরীফ থেকে স্পষ্টই প্রমাণিত যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে গরুর গোশত দিয়ে বলা হয়েছিলো এটা ছদক্বার গোশত। বিষয়টা স্পষ্ট করার জন্য, যেহেতু উনাদের জন্য ছদক্বা গ্রহণ করা নিষেধ। কিন্তু তিনি বিষয়টা স্পষ্ট করে একটা মাসয়ালা বলে দিলেন, হযরত বারীরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার জন্য এটা ছদক্বা ঠিক আছে। কিন্তু আমাদের জন্য এটা হাদিয়া। এটা বলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গরুর গোশত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ! (চলবে)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৯)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেপর্দা হওয়া শয়তানের ওয়াসওয়াসাকে সহজ করার মাধ্যম
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক উনার আনুগত্যতার বেমেছাল দৃষ্টান্ত
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফির-মুশরিকদের থেকে জুদা না হলে কঠোর শাস্তির হুঁশিয়ারী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১১ পর্ব)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১৪)
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












