‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
, ১৪ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
(ধারাবাহিক পর্ব- ০৫)
চতুর্থ বর্ণনা:
হযরত আবূ নাঈম ইস্পাহানী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘আত্ব ত্বিব্বুন নববী’ কিতাবে বর্ণনা করেন-
أخبرنا أحمد في كتابه حَدَّثَنا محمد بن جرير، حَدَّثَنا أحمد بن الحسن الترمذي، عَن موسى بن محمد النسائي، حَدَّثَنا دفاع بن دغفل السدوسي، عَن عَبد الحميد بن صيفي بن صهيب، عَن أبيه، عَن جَدِّه صهيب الخير رضى الله تعالى عنه قال قال رسول الله صَلَّى الله عَليْهِ وَسلَّم عليكم بألبان البقر فإنها شفاء وسمنها دواء ولحومها داء
অর্থ: (আমাদের নিকট) আহমদ তিনি উনার কিতাবে বর্ণনা করেন। তিনি বলেন, আমাদের নিকট মুহম্মদ ইবনে জারীর বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদের নিকট আহমদ ইবনুল হাসান আত তিরমিযী তিনি মূসা ইবনে মুহম্মদ নাসাঈ থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমাদের নিকট দাফফা’ ইবনে দাগফল সাদূসী তিনি আব্দুল হামীদ ইবনে ছাইফী ইবনে ছুহাইব থেকে তিনি উনার পিতা থেকে তিনি উনার দাদা হযরত ছুহাইবুল খাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন। হযরত ছুহাইব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমরা গরুর দুধ খাও কেননা এটা হচ্ছে শিফা। গরুর দুধের তৈরী ঘিতে রয়েছে আরোগ্য আর গোশতে রয়েছে রোগ। (আত্ব তিব্বুন নববী লি আবী নাঈম ১/৩৮৩)
হযরত ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি এই হাদীছ সম্পর্কে বলেন- চতুর্থ আরো একটি সনদে (গরুর গোশতে রোগ আছে এই সংক্রান্ত) একটি হাদীছ বর্ণিত রয়েছে। যেটা হযরত আবূ নাঈম ইস্পাহানী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘তিব্বুন নববী’ কিতাবে দাফফা’ ইবনে দাগফল সাদূসীর সূত্রে বর্ণনা করেছেন। .......। এরপর তিনি বলেন, আর বর্ণনাকারী দাফফা’কে হযরত ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি ছিক্বাহ বলেছেন। হযরত আবূ হাতিম রহমতুল্লাহি আলাইহি তিনি এই রাবীকে দ্বয়ীফুল হাদীছ বলেছেন অর্থাৎ হাদীছ শরীফ বর্ণনার ক্ষেত্রে তিনি দুর্বল ছিলেন। এছাড়া এ বিষয়ে আমার আর কিছু জানা নেই। কিন্তু ইবনে ক্বাইয়্যুম বলেন, এই সনদ প্রমাণিত নয়। (আল আজউয়িবাতুল মারদ্বিয়াহ ১/২৪)
ইবনে ক্বাইয়্যুম বলেন-
ولا يثبت ما فى هذا الإسناد
অর্থ: এই সনদ প্রমাণিত নয়। (আত্ব তিব্বুন নববী লি ইবনে ক্বাইয়্যিম ২৪৫ পৃষ্ঠা)
হযরত ইমাম শামসুদ্দীন যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি এই রাবীকে উনার ‘আল মুগনী ফিদ্ব দুআফা’ কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেন-
دفاع بن دغفل عن عبد الحميد بن صيفي ضعفه أبو حاتم
অর্থ: দাফফা’ ইবনে দাগফল তিনি আব্দুল হামীদ ইবনে ছাইফী উনার থেকে হাদীছ শরীফ বর্ণনা করতেন। হযরত আবূ হাতিম রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে দুর্বল বলেছেন। (আল মুগনী ফিদ্ব দুআফা ১/২২৩)
হযরত ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি তিনি তাকে উনার ‘আদ্ব দুআফা ওয়াল মাতরূকীন’ কিতাবে অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেন-
دفاع بن دغفل البصري يروي عن عبد الحميد بن صيفي قال أبو حاتم الرازي ضعيف الحديث
অর্থ: দাফফা’ ইবনে দাগফল বছরী তিনি আব্দুল হামীদ ইবনে ছাইফী উনার থেকে হাদীছ শরীফ বর্ণনা করতেন। হযরত আবূ হাতিম রাযী রহমতুল্লাহি আলাইহি তিনি উনাকে দ্বয়ীফুল হাদীছ অর্থাৎ হাদীছ শরীফ বর্ণনার ক্ষেত্রে দুর্বল বলেছেন। (আদ্ব দুআফা ওয়াল মাতরূকীন ১/২৭০)
হযরত ইমাম আবূ হাতিম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
دفاع بن دغفل بصرى روى عن عبد الحميد بن صيفي روى عنه سعيد بن عبد الجبار الكرابيسى ومحمد بن ابى بكر المقدمى سمعت ابى يقول ذلك وسألته عنه فقال ضعيف الحديث
অর্থ: দাফ্ফা’ ইবনে দাগফল বছরী তিনি আব্দুল হামীদ ইবনে ছঈফী থেকে বর্ণনা করেছেন। উনার থেকে সাঈদ ইবনে আব্দিল জাব্বার কারাবীসী বর্ণনা করেছেন। মুহম্মদ ইবনে আবূ বকর আল মাক্বদিসী তিনি বলেন, আমি আমার পিতাকে এ সম্পর্কে বলতে শুনেছি। আমি উনাকে তার সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ইবনে দাগফল দ্বয়ীফুল হাদীছ (দুর্বল রাবী)। (আল জারহু ওয়াত তা’দীল ৩/৪৪৫)
শায়েখ আলবানী সেও দাফফা’ এবং তার শায়েখ আব্দুল হামীদ এই দু’জনকেই দুর্বল বলেছে-
قلت وهذا إسناد ضعيف دفاع وشيخه عبد الحميد كلاهما ضعيف
অর্থ: আমি বলি, এটা দুর্বল সনদ। দাফফা’ এবং উনার শায়েখ আব্দুল হামীদ তারা দুজনই দুর্বল। (সিলসিলাতুল আহাদীছিদ্ব দ্বঈফাহ ৩/৫৯৫)
প্রমাণিত হলো, এই সনদটাও অত্যন্ত দুর্বল। (চলবে)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দিতে কাফিরগুলো সবসময় চেষ্টা করে থাকে
১৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (১০)
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদের জন্য প্রাণীর ছবি মূর্তির অপবিত্রতা থেকে এবং বোবা শয়তান হওয়া থেকে বেঁচে থাকা একান্ত জরুরী
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (১ম পর্ব)
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১৩টি গুরুত্বপূর্ণ সুওয়াল ও তার জাওয়াব (৯)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিদ্যুৎ চমকানোর বিস্ময়কর বর্ণনা
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছহিবে নিসাব প্রত্যেক ব্যক্তির জন্য পবিত্র কুরবানী দেয়া ওয়াজিব (৬)
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












