‘গরুর গোস্তে রোগ আছে’ এই সংক্রান্ত বাতিল হাদীছ ও তার খন্ডনমূলক জবাব
(ধারাবাহিক পর্ব- ০৩)
, ০৭ মে, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
সনদ পর্যালোচনা:
এই হাদীছের একজন রাবী হচ্ছেন- সাঈফ ইবনে মিসকীন। তার সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ বিশারদ উনাদের কিছু বক্তব্য দেখা যাক।
হযরত ইমাম দারা কুত্বনী রহমতুল্লাহি আলাইহি তিনি এবং হযরত আবূ হাতিম রহমতুল্লাহি আলাইহি তিনি অর্থাৎ উনারা বলেন-
وَسَيفُ بن مِسكِينٍ هَذا لَيس بِالقَوِيِّ
অর্থ: সাঈফ ইবনে মিসকীন তিনি শক্তিশালী নন। (আল ইলাল লিদ দারা কুত্বনী ১/২১৯, তাহক্বীকু জুযইম মিন ইলালি ইবনে আবী হাতিম ১/৬১)
হযরত মুহম্মদ ইবনে আলী ইবনে মুহম্মদ শাওক্বানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
سيف بن مسكين وهو واه
অর্থ: সাঈফ ইবনে মিসকীন তিনি জারাহগ্রস্ত, ভিত্তিহীন। (আল ফাওয়ায়িদুল মাজমূআহ্ ফিল আহাদীছিল মাওদূআহ্ ১৩৪ পৃষ্ঠা)
হযরত ইবনে হাজার আসক্বালানী রহমতুল্লাহি আলাইহি তিনিসহ আরো অনেকে বলেন-
سيف بن مسكين عن سعيد بن أبي عروبة شيخ بصرى يأتى بالمقلوبات ويأتي بالأشياء الموضوعة
অর্থ: সাঈফ ইবনে মিসকীন তিনি সাঈদ ইবনে আবী আরুবাহ উনার থেকে বর্ণনা করতেন। তিনি ছিলেন বছরার শায়েখ। তিনি পবিত্র হাদীছ শরীফ পরিবর্তন করে বর্ণনা করতেন এবং বানোয়াট জাল হাদীছ বর্ণনা করতেন। (মীযানুল ই’তিদাল ২/২৫৭, লিসানুল মীযান ৪/২২২, তানযীহুশ শরীআতিল মারফূআহ্ ১/৬৬)
হযরত ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
سيف بن مسكين السلمي البصري يروي عن سعيد بن أبي عروبة قال الدارقطني ليس بالقوي وقال ابن حبان يأتي بالمقلوبات والأشياء الموضوعات لا يحل الاحتجاج به لمخالفته الأثبات
অর্থ: সাঈফ ইবন মিসকীন আস সুলামী আল বছরী। তিনি সাঈদ ইবনে আবী আরূবাহ উনার থেকে বর্ণনা করতেন। হযরত দারা কুত্বনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি শক্তিশালী নয়। হযরত ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি হাদীছ শরীফ পরিবর্তন করে বর্ণনা করতেন এবং বানোয়াট জাল হাদীছ বর্ণনা করতেন। প্রমাণের বিপরীতে উনার বর্ণনাকে দলীল হিসেবে পেশ করা জায়িয নেই। (আদ দুআফা ওয়াল মাতরূকীন ২/৩৫)
হযরত ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
سيف بْن مِسْكين السّلمِيّ شيخ من أهل الْبَصْرَة يروي عَن سَعِيد بْن أَبِي عرُوبَة وَمعمر بْن يَزِيد عَن قَتَادَة يَأْتِي بالمقلوبات والأشياء الموضعات لَا يحل الِاحْتِجَاج بِهِ لمُخَالفَته الْأَثْبَات فِي الرِّوَايَات عَلَى قلتهَا
অর্থ: সাঈফ ইবনে মিসকীন আস সুলামী। যিনি ছিলেন বছরার শায়েখ। তিনি সাঈদ ইবনে আবী আরূবাহ এবং মা’মার ইবনে ইয়াযীদ উনাদের মাধ্যমে হযরত কাতাদাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণনা করতেন। তিনি হাদীছ শরীফ পরিবর্তন করে বর্ণনা করতেন এবং বানোয়াট জাল হাদীছ বর্ণনা করতেন। কাজেই প্রমাণিত বিষয়ের বৈপরীত্যের কারণে উনার বর্ণনা দিয়ে দলিল পেশ করা জায়িয নেই। (আল মাজরূহীন ১/৩৪৭)
হযরত আবুল ফযল মুহম্মদ ইবনে ত্বাহির শায়বানী যিনি ইবনে ক্বায়সারানী রহমতুল্লাহি আলাইহি হিসেবে পরিচিত। তিনি বলেন-
وَسَيْفٌ هَذَا كَانَ يَرْوِي الْمَوْضُوعَاتِ عَلَى الثِّقَاتِ لا يَحِلُّ الاحْتِجَاجُ بِهِ
অর্থ: সাঈফ ইবনে মিসকীন এমন একজন রাবী যিনি নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিপরীতে বানোয়াট জাল হাদীছ বর্ণনা করতেন। উনার বর্ণনা দিয়ে দলীল পেশ করা জায়িয নেই। (তাযকিরাতুল হুফফায ৭৫ পৃষ্ঠা)
হযরত ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি উক্ত হাদীছ শরীফ উনার সনদ সম্পর্কে বলেন-
قلت بل سنده ضعيف والمسعودي اختلط والحديث منقطع
অর্থ: আমি বলি, বরং এর সনদ দুর্বল। আর মাসঊদী (এই সনদের আরেকজন রাবী) তিনি বর্ণনার ক্ষেত্রে তালগোল পাকিয়ে ফেলতেন। এই হাদীছটা মুনক্বাতী। (আল আজউইবাতুল মারদ্বিয়াহ ১/২৩)
হযরত যারকাশী রহমতুল্লাহি আলাইহি তিনি এই হাদীছ পর্যালোচনা করতে যেয়ে বলেন-
قلت بل هو منقطع وفي صحته نظر فإن في الصحيح ان النبي صلى الله عليه وسلم ضحى عن نسائه بالبقر وهو لا يتقرب بالداء
অর্থ: আমি বলি, বরং এটা মুনক্বাতী হাদীছ। ছহীহ হওয়ার বিষয়ে বিতর্ক রয়েছে। কেননা পবিত্র ছহীহ হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন। কাজেই তিনি এমন কিছুর মাধ্যমে মহান আল্লাহ পাক উনার নৈকট্য মুবারক হাছিল করেননি, যার মধ্যে রোগ রয়েছে। অর্থাৎ গরুর গোশতে রোগ নেই এটাই প্রমাণিত। (আত তাযকিরাহ ফিল আহাদীছিল মুশতাহিরাহ ১৪৮ পৃষ্ঠা)
উপরোক্ত আলোচনা থেকে স্পষ্টই প্রমাণিত হলো, এই সনদের দুইজন রাবীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একজন শক্তিশালী নন, হাদীছ শরীফ পরিবর্তন করে বর্ণনা করতেন, জাল হাদীছ বর্ণনা করতেন বলেও অভিযোগ রয়েছে, তিনি একজন ভিত্তিহীন রাবী। উনার বর্ণিত হাদীছ দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। আরেকজন হাদীছ শরীফ বর্ণনার ক্ষেত্রে তালগোল পাকিয়ে ফেলতেন। উক্ত হাদীছের বিপরীতে ছহীহ ও মুত্তাছিল হাদীছ শরীফ বর্ণিত রয়েছে। যার কারণে উক্ত বর্ণনা পরিত্যজ্য এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। (চলবে)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খাতামুন নাবিইয়ীন, এই আক্বীদা বিশ্বাস করা ফরযে আইন
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বেপর্দা সর্বপ্রকার অনিষ্ট ও ফিতনা-ফাসাদের মূল
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে সকল মুসলমান আকীদা-আমলে বিজাতীয়দের তথা ইহুদী-নাছারা, কাফির-মুশরিকদের সাদৃশ্য রাখে তারা মুসলমান নয়
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৩)
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: শানে হযরত ওয়ালেদাইনিশ শরীফাইন আলাইহিমাস সালাম
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈমানী কুওওয়াত বা শক্তি বৃদ্ধিকারী কতিপয় ঘটনা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












