‘কান্নার জন্য প্রস্তুত হও ইসরায়েল’
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৪ জুন, ২০২৪ খ্রি:, ৩১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
দক্ষিণ লেবাননে ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী পরগাছা ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার শহীদ হওয়ার পর প্রতিশোধ নিতে দখলদার সন্ত্রাসী ইসরায়েলবিরোধী হামলার ‘পরিমাণ ও গুণগত মান’ ব্যাপকভাবে শক্তিশালী করার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির এই নেতা বলেন, দখলদার সন্ত্রাসী ইসরায়েল যেন কান্নার প্রস্ততি নেয়। দখলদার ইসরায়েলি সেনাবাহিনীকে শিগগির ভয়ঙ্করভাবে জবাব দেওয়া হবে।
হিজবুল্লাহর নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হাশেম সাফিউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এই পবিত্র রক্তপাতের পর আমাদের সুনির্দিষ্ট এবং অনিবার্য প্রতিক্রিয়া হবে এই যে, আমরা আমাদের অভিযানের তীব্রতা, শক্তি এবং বৈচিত্র বৃদ্ধি করবো। কারা নিহত আবু তালিবের ভাই ও সন্তান ইহুদিবাদী শত্রু তার প্রমাণ দেখতে পাবে।
ইহুদিবাদী দখলদার ইসরায়েল প্রতিরোধ কমান্ডারদের হত্যা করে হিজবুল্লাহকে দুর্বল করতে পারবে না বলে প্রত্যয় জানান সংগঠনটির এই সিনিয়র নেতা। উল্টো সন্ত্রাসী ইসরায়েল যেন এখন থেকে আরো কঠিন জবাবের অপেক্ষায় থাকে বলে তিনি মন্তব্য করেন।
হিজবুল্লাহর নির্বাহী পরিষদের চেয়ারম্যান বলেন, ইহুদিবাদী শত্রু এখনও নির্বোধই রয়ে গেছে এবং সে অতীত থেকে শিক্ষা নেয়নি। সে এখনও ভাবছে, নেতাদের শহীদ করলে প্রতিরোধ দুর্বল হয়ে পড়বে। কিন্তু অভিজ্ঞতা বারবার একথা প্রমাণ করেছে যে, কোনো নেতা শহীদ হলে প্রতিরোধ আরো তীব্র ও ক্ষুরধার হয়।
তিনি বলেন, “উত্তর ইসরাইলে তাদের উপর যা ঘটেছে তার জন্য শত্রু যদি চিৎকার করে ও হাহাকার করে, তাহলে তাদেরকে কাঁদতে ও বিলাপ করার জন্য নিজেদের প্রস্তুত করতে দিন।” এদিকে হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডারের শাহাদাতের ঘটনায় আলাদা আলাদা বিবৃতিতে হিজবুল্লাহ নেতাদের সমবেদনা জানিয়েছে ফিলিস্তিনের হামাস এবং ইসলামি জিহাদ আন্দোলন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)