‘কাছে টানতে’ মালদ্বীপের জন্য বরাদ্দ বাড়ালো ভারত
, ০৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২১ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
মালদ্বীপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাড়াচ্ছে ভারত। এবার চীন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মালদ্বীপের শাসকগোষ্ঠীকে কাছে টানতে বাজেটে তাদের জন্য সাহায্যের পরিমাণ বাড়িয়েছে দেশটি।
গত শনিবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় সেই ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। ২০২৪ সালে মালদ্বীপের উন্নয়নে সাহায্যের পরিমাণ কমিয়ে দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। এবার সেই বরাদ্দ ২৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবর্ষে মালদ্বীপের উন্নয়নের জন্য ৬০০ কোটি রুপি বরাদ্দ প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার। ২০২৪-২৫ অর্থবর্ষে মালদ্বীপকে ৪৭০ কোটি টাকা সাহায্য বরাদ্দ করা হয়েছিল। যদিও ২০২৪ সালের অন্তবর্তী বাজেটে ৬০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছিল দ্বীপরাষ্ট্রকে। ওই বছর লোকসভা নির্বাচন থাকায় অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়। এরপর মোদি সরকার ক্ষমতায় এলে আবার বাজেট পেশ করা হয়। সেখানে মালদ্বীপের জন্য ৪০০ কোটি রুপি বরাদ্দ করা হয়। পরে সাহায্যের অংক পর্যালোচনা করে বরাদ্দের অংক ৪৭০ কোটি রুপি করা হয়েছিল।
চিন ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত মুহম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পরেই ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি হয় মালদ্বীপের। সে দেশ থেকে সেনা সরিয়ে নিতে বলে মুইজ্জু সরকার।
প্রসঙ্গত, ‘ভারত-বিরোধী’ প্রচার করেই ক্ষমতায় এসেছিলেন মুইজ্জু। এই আবহে ২০২৪ সালের জানুয়ারি মাসে লাক্ষাদ্বীপ গিয়েছিলো ভারতের মোদি। সে সময় মুইজ্জু সরকারের তিন মন্ত্রী ভারতবিরোধী মন্তব্য নিয়ে তোলপাড় হয়। তারপরেই টানাপড়েন বৃদ্ধি পায়। এই আবহে তৃতীয় বার ক্ষমতায় এসে মালদ্বীপের বরাদ্দে কাটছাঁট করেছিল মোদি সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












