‘কর্মকর্তাকে মাটিতে পুঁতে ফেল’, তারপর লাঠিপেটা
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ায় বন বিভাগের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে| এ সময় বনের গাছসহ জব্দ করা একটি গাড়ি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা| এতে পাঁচ জন আহতের খবর পাওয়া গেছে|
গত রোববার (২৪ আগস্ট) উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে|
আহতরা জানান, সেগুনবাগিচা এলাকা থেকে গাছের টুকরা নিয়ে একটি ইজিবাইক (টমটম) বের হচ্ছে, এমন খবর পেয়ে বিট কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে রাতে অভিযান চালানো হয়| এ সময় বনের গাছবোঝাই ইজিবাইকটি জব্দ করে বনকর্মীরা| এরপর মুহূর্তেই ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত বনকর্মীদের ওপর হামলা চালায়| এসময় তাদের লাঠি দিয়ে পেটানো হয়| সবশেষ গাছভর্তি ইজিবাইকটি ছিনিয়ে নেয় তারা|
বনবিট কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ‘গাছভর্তি ইজিবাইকটি জব্দ করার সঙ্গে সঙ্গে কয়েকজন চিৎকার করে বলে, বিট কর্মকর্তাকে মাটিতে পুঁতে ফেল| এরপর দুর্বৃত্তরা আমাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা শুরু করে| খবর পেয়ে বিভিন্ন বনবিট থেকে আরও বনকর্মীরা ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যায়| ’
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান গণমাধ্যমকে বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে রাতেই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়| সবাই এখন শঙ্কামুক্ত| মূলত বনের গাছচোর চক্র বনকর্মীদের ওপর হামলা করেছে| হামলাকারীদের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে| তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)