সাগরে দস্যুদের কবলে জাহাজ:
‘ও আল্লাহ, ছেলেরে আমার বুকে ফেরত দেন’
, ০৩ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ আশির, ১৩৯১ শামসী সন , ১৪ মার্চ, ২০২৪ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
‘হুইনছি (শুনেছি) আইয়ুবদেরকে ডাকাতরা আটকায় হালাইছে (রেখেছে)। মোবাইলও লই (নিয়ে) গেছে। হেগুনরে (তাদের) হরে (পরে) কোনানে (কোন খানে) লই (নিয়ে) গেছে। এখন আল্লাহ কইতে হারে, আমার বাবা কীভাবে আছে? আমি আমার ছেলেরে ফেরত চাই। ও আল্লাহ আমার ছেলেরে ফেরত দেন। আল্লাহ আমনে আমার ছেলের জন্য, তাদের জন্য রহমত দেন। ঘটনাটি শুনার পর থেকে আমি নামাজ ও কোরআন পড়ে তাদের জন্য দোয়া করছি। আমি যেন আমার ছেলেরে আমার বুকে ফিরে পাই। ও আল্লাহ, আমার ছেলেরে আমার বুকে ফেরত দেন।’
এভাবেই কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ভারত মহাসাগরে নৌদস্যুদের কবলে পড়া জাহাজে থাকা ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুব খানের মা হোমায়রা বেগম।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাড়িতে গিয়ে আইয়ুবের মাসহ স্বজনদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাদের টিনশেড ঘরটিও জরাজীর্ণ।
আইয়ুব লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাখালিয়া গ্রামের বিরন বেপারী বাড়ির মৃত আজহার মিয়ার ছোট ছেলে। তিনি রাখালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি থেকে এইচএসসি পাস করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মেরিন ইঞ্জিনিয়ারিং পাস করেন।
আইয়ুবের মা হোমায়রা বেগম বলেন, আইয়ুব ফেসবুকে লেখেছে, ‘আমার বাবা আমারে খুব ভালোবাইসতো। কিন্তু আমি বাবা মরার সময় সাথে ছিলাম না’। এসব বলেই ছেলেকে ফিরে পেতে আর্তনাদ করেন তার মা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)