‘এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে বাড়ছে পাইলট ও ইঞ্জিনিয়ার চাহিদা’
, ০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৮ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৩ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে পাইলট ও ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়ছে উল্লেখ করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বলেছেন, যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল ও নিরাপদ করতে বিশ্বজুড়েই বাড়ছে উড়োজাহাজের ব্যবহার।
গত বুধবার চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে সেমিনার কক্ষে আয়োজিত ‘এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং: ইন্ট্রাপ্রিনিউরিয়াল অপরচুনিটিস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চুয়েট ভিসি বলেন, এয়ারক্রাফট সংযোজনের সঙ্গে পাইলট ও ইঞ্জিনিয়ারের ক্রমবর্ধমান এই চাহিদা জোগানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের জন্য যোগ্য ইঞ্জিনিয়ার তৈরি। এ পেশার দক্ষ জনবল বিমানের নিরাপত্তা নিশ্চিত করে এবং টেকসই উড়োজাহাজ পরিবহনের বিকাশকে সক্ষম করে জাতীয় প্রতিরক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং বৈশ্বিক সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, যেকোনো বিমানসংস্থার বিমানবহরে এয়ারক্রাফট সংযুক্তির সঙ্গে-সঙ্গে অতিরিক্ত পাইলট ও ইঞ্জিনিয়ারের চাহিদা বাড়ে। নতুন এয়ারক্রাফট সংযোজন এবং নতুন রুটের ব্যাপ্তি ঘটানোর পূর্বেই পাইলট ও ইঞ্জিনিয়ার নিয়োগের বিষয়টি চুড়ান্ত করা এয়ারলাইন্সের সুষ্ঠু ও সঠিক পরিকল্পনারই অংশ। এর জন্য চাই দক্ষ ও প্রস্তুত জনবল। চুয়েট’র মতো উচ্চ শিক্ষা-গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো এ খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিমানের মধ্যপ্রাচ্যের ৪ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধে আইন প্রণয়নের প্রস্তাব
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ওয়াসা এমডির পদত্যাগ, বাকি ৩ প্রতিষ্ঠানেও আসছে পরিবর্তন!
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরে নৌ পুলিশ প্রধানসহ ৫ পুলিশ কর্মকর্তা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানির বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছেন ভ্রাম্যমাণ আদালত
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিসি সম্মেলন ৩-৬ মে
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘ হলে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে’
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল সংকটে স্বস্তি দেবে ‘তেল কই’ অ্যাপ
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান’
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে নারীপ্রধান ৩৭,৫৬৭ পরিবার
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘চীনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ’
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)